• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
‎সুন্দরবনে অবমুক্ত বাঘিনীর রহস্যময় অন্তর্ধান: ৪০টি ক্যামেরায় মিলছে না অস্তিত্ব ‎ ‎ নাচোলে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নাচোলে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বাছাই পর্ব অনুষ্ঠিত নাচোল উপজেলা আ,লীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আটক ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী নিয়োগ পেলেন ইউপি সদস্য নাচোলে মাদক, বাল্যবিয়ে ও ইভটিজিং বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত মোবাইল অ্যাপসে মুরগির খামার নিয়ন্ত্রণ নাচোলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পকেট কমিটি গঠনের অভিযোগ প্রধান শিক্ষিকার বিরুদ্ধে নাচোলে নতুন কুড়ি স্পোর্টস-২০২৬ এর দেশ সেরা শামিমকে সংবর্ধনা নাচোলে ডাসকো’র উদ্যোগে ৩২তম আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

নাজিরপুরে অতিরিক্ত দামে পেট্রোল বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা, ৪০০ লিটার জব্দ

Reporter Name / ১৫৭ Time View
Update : সোমবার, ৩০ মার্চ, ২০২৬

পিরোজপুর প্রতিনিধি:

পিরোজপুরের নাজিরপুর উপজেলায় অতিরিক্ত দামে পেট্রোল বিক্রি ও অবৈধভাবে মজুদ করার অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। একই সঙ্গে ৪০০ লিটার পেট্রোল জব্দ করা হয়েছে।

আজ রবিবার (২৯ মার্চ) বিকেলে উপজেলার চাঁদকাঠী বাজার ও গাওখালী বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে চাঁদকাঠী বাজারের সারদা ফার্মেসিতে অতিরিক্ত দামে পেট্রোল বিক্রি করার দায়ে হাসান বাহাদুর নামের এক ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অপরদিকে গাওখালী বাজারের মেসার্স শিহাব স্টোরের মালিক জিয়াউল হাসান (সোহাগ)-কে প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া পেট্রোল মজুদ এবং অতিরিক্ত দামে বিক্রি করার দায়ে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে তার কাছ থেকে প্রায় ৪০০ লিটার পেট্রোল জব্দ করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নাজিরপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শপথ বৈরাগী।

অভিযান চলাকালে দেখা যায়, অভিযুক্ত কোনো তেল বিক্রেতার কাছেই তেল বিক্রির জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বৈধ অনুমোদন ছিল না। এ বিষয়ে ভ্রাম্যমাণ আদালত ভবিষ্যতে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনপত্র ছাড়া তেল বিক্রি না করার জন্য কঠোরভাবে নির্দেশনা প্রদান করেন।

নাজিরপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শপথ বৈরাগী জানান, জ্বালানি তেলের বাজার নিয়ন্ত্রণ ও অনিয়ম রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca