• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
ইতিহাস ও ঐতিহ্যের জনপদ গাজীপুরের ভাওয়াল গড়: সংরক্ষণের অভাবে হারাচ্ছে জৌলুস মুক্তিযুদ্ধের সময় যারা মানুষকে বিভ্রান্ত করেছিল,তারা ক্ষমতা কুক্ষিগত করতে বিভ্রান্তি ছড়াচ্ছে-বগুড়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান। নাচোলে আইন শৃংঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত নীলফামারীতে হাম-রুবেলা ক্যাম্পেইন উদ্বোধন: লক্ষ্যমাত্রা ২ লাখের বেশি শিশু শেষ বয়সে সন্তানের নির্যাতন: জমি না দেওয়ায় বাবাকে পিটিয়ে অবরুদ্ধ নাচোল রেলস্টেশন ফ্রেন্ডস ক্লাব আয়োজিত প্রীতি ফুটবল ম্যাচের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ৫ টাকায় ১২০ কিলোমিটার চলে রতনের মোটরসাইকেল তিতাস গ্যাস ফিল্ডে দেশের প্রথম গভীর অনুসন্ধান কূপ খনন শুরু সাভার সাব-রেজিস্ট্রার অফিসে সিসি ক্যামেরা স্থাপন, অনিয়ম ঠেকাতে নতুন উদ্যোগ মেরিন ড্রাইভে চলন্ত প্রাইভেট কারে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

ঘোড়াঘাটে ব্যাংক ব্যবস্থাপকের বিরুদ্ধে সাংবাদিকদের মানববন্ধন।

Reporter Name / ৪১ Time View
Update : সোমবার, ৩০ মার্চ, ২০২৬

কৌশিক চৌধুরী হিলি প্রতিনিধিঃ-
দিনাজপুরের ঘোড়াঘাটে পল্লী সঞ্চয় ব্যাংকের এক শাখা ব্যবস্থাপকের বিরুদ্ধে সাংবাদিকের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে মানববন্ধন করেছেন স্থানীয় সাংবাদিকেরা। দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষী ব্যক্তির শাস্তির দাবি জানানো হয়।

সোমবার (৩০ মার্চ) সকাল ১১ টার দিকে উপজেলা চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকেরা অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, পল্লী সঞ্চয় ব্যাংকের শাখা ব্যবস্থাপক মনোয়ার হোসেন এক সাংবাদিক ও এক যুবকের সঙ্গে অশোভন আচরণ করেন এবং তাঁদের ওপর চড়াও হন। এতে স্থানীয় সাংবাদিকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

বক্তারা জানান, এক ঋণগ্রহীতার লিগ্যাল নোটিশে স্বামীর নামের পরিবর্তে ভুলবশত দেবরের নাম উল্লেখ করা হয়। গত ১৫ মার্চ বিষয়টি জানতে ওই দেবর স্থানীয় শিক্ষানবীশ আইনজীবী ও সাংবাদিক সুলতান কবিরকে সঙ্গে নিয়ে ব্যাংকে যান। এ সময় শাখা ব্যবস্থাপক তাঁদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন এবং সাংবাদিককে ‘দালাল’ বলে মন্তব্য করেন বলে অভিযোগ করা হয়।

পরদিন ১৬ মার্চ কয়েকজন সাংবাদিক বিষয়টি নিয়ে কথা বলতে গেলে ব্যবস্থাপক পারিবারিক চাপের কথা উল্লেখ করেন। তবে এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি পুনরায় উত্তেজিত আচরণ করেন বলে মানববন্ধনে অভিযোগ করা হয়।

মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্ট দপ্তরে স্মারকলিপি দেন সাংবাদিকেরা।

তারিখ:৩০/০৩/২০২৬ইং
কৌশিক চৌধুরী
হিলি প্রতিনিধি
দিনাজপুর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category