• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
‎সুন্দরবনে অবমুক্ত বাঘিনীর রহস্যময় অন্তর্ধান: ৪০টি ক্যামেরায় মিলছে না অস্তিত্ব ‎ ‎ নাচোলে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নাচোলে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বাছাই পর্ব অনুষ্ঠিত নাচোল উপজেলা আ,লীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আটক ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী নিয়োগ পেলেন ইউপি সদস্য নাচোলে মাদক, বাল্যবিয়ে ও ইভটিজিং বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত মোবাইল অ্যাপসে মুরগির খামার নিয়ন্ত্রণ নাচোলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পকেট কমিটি গঠনের অভিযোগ প্রধান শিক্ষিকার বিরুদ্ধে নাচোলে নতুন কুড়ি স্পোর্টস-২০২৬ এর দেশ সেরা শামিমকে সংবর্ধনা নাচোলে ডাসকো’র উদ্যোগে ৩২তম আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

সরকারের প্রতিশ্রুতি বাস্তবায়নে নীলফামারীতে মহাসড়কের ধারে রোপণ করা হবে ৩ হাজার বৃক্ষ চারা

Reporter Name / ১৬৫ Time View
Update : বুধবার, ১ এপ্রিল, ২০২৬

সাইফুল আলম সম্পদ/ নীলফামারী:সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্যে নীলফামারীতে বর্ণাঢ্য আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে। বুধবার (১ এপ্রিল) দুপুরে নীলফামারী সড়ক বিভাগের আয়োজনে শহরের লোকাল বাসস্ট্যান্ড এলাকায় এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।
​উদ্বোধনী অনুষ্ঠানে সড়ক বিভাগ নীলফামারীর নির্বাহী প্রকৌশলী সুলতান মাহমুদ, উপ-বিভাগীয় প্রকৌশলী তানিসা তাসনিম সিনথিয়া এবং উপ-সহকারী প্রকৌশলী জুয়েলুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
​অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী সারাদেশে যে সবুজায়ন প্রকল্প হাতে নেওয়া হয়েছে, তারই অংশ হিসেবে নীলফামারীতে এই কর্মসূচি শুরু হলো।” তিনি আরও জানান, সরকারের আগামী ৫ বছরের পরিকল্পনায় সারাদেশে ২৫ কোটি বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা রয়েছে। এরই ধারাবাহিকতায় জেলার পতিত জায়গা, নদী-নালা, খাল-বিল এবং সড়কের ধারে বিভিন্ন প্রজাতির গাছ লাগানো হবে।
​সড়ক বিভাগ নীলফামারীর নির্বাহী প্রকৌশলী সুলতান মাহমুদ জানান, সৈয়দপুর-নীলফামারী আঞ্চলিক মহাসড়কে এই কার্যক্রমের সূচনা করা হলো। আগামী এক বছরের মধ্যে জেলার সকল আঞ্চলিক ও মহাসড়কের ধারে ফলদ, বনজ ও ঔষধি মিলিয়ে প্রায় তিন হাজার চারা রোপণ করা হবে।
​পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সরকারি লক্ষ্যমাত্রা অর্জনে এই কর্মসূচি নীলফামারীতে বিশেষ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সাইফুল আলম সম্পদ /নীলফামারী/০১ এপ্রিল ‘২০২৬


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca