• রবিবার, ২১ জুন ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন
শিরোনাম
দীঘিনালায় সেনাবাহিনীর উদ্যোগে ২০ নারীকে সেলাই মেশিন প্রশিক্ষণ প্রদান টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে নেমে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু ভালোবাসার বিয়ের আট মাস পার হতে না হতে স্বামী রহস্যজনক মৃত্যু স্ত্রী পলাতক ইউনিয়ন বিএনপির সভাপতির মাদক সেবনের ভিডিও ভাইরাল প্রেমের টানে চীন থেকে নবীনগরে: বিয়ের আশায় তরুণীর বাড়িতে চীনা যুবক, এলাকায় চাঞ্চল্য অবৈধভাবে সার পাচারকালে হাতেনাতে আটক; ভ্রাম্যমাণ আদালতে জরিমানা ঠাকুরগাঁওয়ে অবৈধ বালু উত্তোলন: বালু ব্যবসায়ীকে ৯০ হাজার টাকা জরিমানা ভাগ্য বদলাতে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে নিখোঁজ টাঙ্গাইলের শহিদুল স্টার্টআপ সাইন্স প্রজেক্ট নাচোলের এশিয়ান স্কুল জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন: জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করার জন্য প্রস্তুত নাচোলে স্মার্ট ফোনের অপব্যবহার, মাদক, কিশোর অপরাধ ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময়সভা

মঠবাড়িয়ায় অনুমোদনহীন হাসপাতাল সিলগালা

Reporter Name / ১১৬ Time View
Update : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬

মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি :

বিভিন্ন অব্যবস্থাপনা ও অনুমোদন ছাড়াই কার্যক্রম চালানোর অভিযোগ মঠবাড়িয়ায় ১টি হাসপাতালকে সিলগালা করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।এ সময় মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. সৌমিত্র সিনহা উপস্থিত ছিলেন।

বৃহস্পতিবার (২ এপ্রিল ) দুপুরে শহরের সরকারি হাসপাতালের পিছনে সরকারি কমিশনার ভূমি সুদীপ্ত দেবনাথ নেতৃত্ব এ অভিযান চালানো হয়।

অভিযানে দেখা যায়, লাইসেন্স ছাড়াই কার্যক্রম পরিচালনা করছে পপুলার জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার নামে একটি প্রতিষ্ঠান। এছাড়া হাসপাতালটির কতর্ব্যরত চিকিৎসক, প্যাথলজিস্ট ও টেকনিশিয়ান পাওয়া যায়নি।অভিযানে সেখানে কোনো দায়িত্বশীল কর্মকর্তা বা কর্মচারীকে পাওয়া যায়নি। অভিযানের খবর পেয়ে তারা পালিয়ে যায়।প্রতিষ্ঠানটিতে লাইসেন্স নেই এবং ল্যাব পরিচালনারও কোনো অনুমোদন নেই।

এ বিষয়ে মঠবাড়িয়া উপজেলা সহকারি কমিশনার (ভূমি ) সুদীপ্ত দেবনাথ বলেন, চিকিৎসা প্রতিষ্ঠানের কোনও বৈধ কাগজপত্র ও পরিবেশের সনদ ছাড়া ওই হাসপাতালটি দীর্ঘদিন ধরে চিকিৎসা চালিয়ে আসছিলো। অভিযোগ পেয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে প্রতিষ্ঠানটি সিরগালা করে বন্ধ করা হয়েছে। জনস্বাস্থ্য সুরক্ষায় এ অভিযান অব্যাহত থাকবে।একইসঙ্গে সব অনিয়ম ঠিক করে কর্তৃপক্ষকে অবহিত করতে নির্দেশ দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category