• রবিবার, ২১ জুন ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
শিরোনাম
দীঘিনালায় সেনাবাহিনীর উদ্যোগে ২০ নারীকে সেলাই মেশিন প্রশিক্ষণ প্রদান টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে নেমে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু ভালোবাসার বিয়ের আট মাস পার হতে না হতে স্বামী রহস্যজনক মৃত্যু স্ত্রী পলাতক ইউনিয়ন বিএনপির সভাপতির মাদক সেবনের ভিডিও ভাইরাল প্রেমের টানে চীন থেকে নবীনগরে: বিয়ের আশায় তরুণীর বাড়িতে চীনা যুবক, এলাকায় চাঞ্চল্য অবৈধভাবে সার পাচারকালে হাতেনাতে আটক; ভ্রাম্যমাণ আদালতে জরিমানা ঠাকুরগাঁওয়ে অবৈধ বালু উত্তোলন: বালু ব্যবসায়ীকে ৯০ হাজার টাকা জরিমানা ভাগ্য বদলাতে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে নিখোঁজ টাঙ্গাইলের শহিদুল স্টার্টআপ সাইন্স প্রজেক্ট নাচোলের এশিয়ান স্কুল জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন: জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করার জন্য প্রস্তুত নাচোলে স্মার্ট ফোনের অপব্যবহার, মাদক, কিশোর অপরাধ ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময়সভা

মেধাবী শিক্ষার্থীদের নূরুন নাহার শিক্ষা সহায়তা বৃত্তি প্রদান করা হয়েছে

Reporter Name / ১৭৯ Time View
Update : শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬

নিজস্ব প্রতিবেদক:
চাঁপাইনবাবগঞ্জের নাচোল খুরশেদ মোল্লা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের নূরুন নাহার শিক্ষা সহায়ক বৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১টায় বিদ্যালয় মিলনায়তনে সিনিয়র শিক্ষক শাহনাজ খাতুনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নাচোল পাইলট উচ্চ বিদ্যালয় এর অবসরপ্রাপ্ত সহকারি প্রধান শিক্ষক আলহাজ্ব মোজাম্মেল হক,বিশেষ অতিথি ছিলেন নাচোল সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ হাফিজুর রহমান,নাচোল মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ ওবাইদুর রহমান, নাচোল খুরশেদ মোল্লা উচ্চ বালিকা বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক বাণী ইসরাইল, অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক নূরুন নাহার, ময়না খাতুন, বর্তমান শিক্ষক আমিনুল ইসলাম, নাসিম আলী, তোহিদুল ইসলাম তুষার, সুমন ভট্টাচার্য,সৈয়দা বনী ফারজানা ফেরদৌস এনি, মৌলভী শিক্ষক মো: আব্দুল্লাহ প্রমূখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অত্র প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক (ইংরেজি)আব্দুর রউফ। আলোচনা শেষে ১৫জন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ প্রদান করা হয়। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা হলো সপ্তম শ্রেণীর শারমিন জাহান কেয়া, মিম খাতুন, ঈশিতা খাতুন, অষ্টম শ্রেণীর হাবিবা খাতুন, ইসরাত জাহান রোদেলা, সানজিদা খাতুন, নবম শ্রেণীর কুলসুম খাতুন, আতিকা খাতুন, ইভা খাতুন, দশম শ্রেণীর মরিয়ম খাতুন, আতিয়া মাসুদা, জ্যোতি রানী,পুরাতন দশম শ্রেণীর সুমাইয়া খাতুন, সনিকা খাতুন,আনিসা ইসলাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category