অলিউল হক ডলার:
নাচোলে ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে প্রতি শনিবার মশক নিধন ও পরিষ্কার পরিছন্নতা সংক্রান্ত সমন্বিত অভিযান পরিচালনা করেন নাচোল উপজেলা প্রশাসন।
শনিবার বেলা দশটায় নাচোল উপজেলা ক্যাম্পাস, উপজেলা বাজার, মধ্য বাজারের এনসিডিপি মার্কেটসহ পৌর এলাকায় এ পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। এসময় উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার সুলতানা রাজিয়া, নাচোল উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আবু তাহের খোকন,পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক দুরুল হুদা, উপজেলা জামায়াতের আমির ইয়াকুব আলী,পৌর জামাতের নায়েবে আমি ডা:রফিকুল ইসলামসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।