• রবিবার, ২১ জুন ২০২৬, ০৯:১০ অপরাহ্ন
শিরোনাম
দীঘিনালায় সেনাবাহিনীর উদ্যোগে ২০ নারীকে সেলাই মেশিন প্রশিক্ষণ প্রদান টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে নেমে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু ভালোবাসার বিয়ের আট মাস পার হতে না হতে স্বামী রহস্যজনক মৃত্যু স্ত্রী পলাতক ইউনিয়ন বিএনপির সভাপতির মাদক সেবনের ভিডিও ভাইরাল প্রেমের টানে চীন থেকে নবীনগরে: বিয়ের আশায় তরুণীর বাড়িতে চীনা যুবক, এলাকায় চাঞ্চল্য অবৈধভাবে সার পাচারকালে হাতেনাতে আটক; ভ্রাম্যমাণ আদালতে জরিমানা ঠাকুরগাঁওয়ে অবৈধ বালু উত্তোলন: বালু ব্যবসায়ীকে ৯০ হাজার টাকা জরিমানা ভাগ্য বদলাতে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে নিখোঁজ টাঙ্গাইলের শহিদুল স্টার্টআপ সাইন্স প্রজেক্ট নাচোলের এশিয়ান স্কুল জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন: জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করার জন্য প্রস্তুত নাচোলে স্মার্ট ফোনের অপব্যবহার, মাদক, কিশোর অপরাধ ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময়সভা

ভোট কারচুপির চিন্তাও যেন কেউ না করে: বগুড়ায় ইসি সানাউল্লাহ

Reporter Name / ৭০ Time View
Update : রবিবার, ৫ এপ্রিল, ২০২৬

সুব্রত ঘোষ, বগুড়া ব্যুরোঃ
নির্বাচন কমিশনার আবু ফজল মো. সানাউল্লাহ বলেছেন,
দেশে কেউ যেন কারচুপি বা দুই নম্বরি ভোটের চিন্তাও না করে। বাংলাদেশে ভোট কারচুপির কোন সুযোগ নেই। সুষ্ঠু ভোট গ্রহনে নির্বাচন কমিশন কঠোর অবস্থানে থাকবে এবং কোনো অনিয়ম বরদাশত করবে না। বগুড়া-৬ উপনির্বাচন উপলক্ষে রবিবার সকাল ১০টায় আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ সব কথা বলেন। বগুড়া জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আইনশৃঙ্খলা বাহিনী, ভিজিল্যান্স ও অবজারভেশন টিম এবং সংশ্লিষ্ট সেলের সদস্যরা উপস্থিত ছিলেন। তিনি বলেন, উপনির্বাচন বলে ছোট করে দেখার সুযোগ নেই, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিরপেক্ষভাবে এবং মারামারি, রক্তপাত ছাড়াই সম্পন্ন হয়েছে। উপ নির্বাচনে দায়িত্ব পালনে কেউ অবহেলা করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, অতীতে কিছু প্রিজাইডিং কর্মকর্তার অসতর্কতার কারণে নির্বাচন বিতর্কিত হয়েছিল, যা কাম্য নয়। তিনি বলেন,নিরাপত্তা জোরদারে প্রতিটি কেন্দ্রে অস্ত্রসহ পাঁচজন পুলিশ সদস্য মোতায়েন থাকবে। তবে ঝুঁকিপূর্ণ কেন্দ্রে এই সংখ্যা বাড়িয়ে ছয়জন করা হবে। এর পাশাপাশি অস্ত্রসহ তিনজন আনসার সদস্য এবং অস্ত্রবিহীন আরও ১০ জন আনসার সদস্য দায়িত্ব পালন করবেন। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।
সুব্রত ঘোষ
বগুড়া


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category