• রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন
শিরোনাম
কালীগঞ্জের আড়াইশ বছরের ‘১৩ গম্বুজ মসজিদ’: অযত্নে বিলীন হচ্ছে মুঘল স্থাপত্যের স্মৃতি শ্রীপুরে ইমামের ঘরে অস্ত্রের মুখে তাণ্ডব: পিস্তল ঠেকিয়ে মাদ্রাসাছাত্রীকে তুলে নিল আসন্ন ঈদুল আজহা পরের দিন নাচোল রেলওয়ে স্টশন মর্নিং ক্রিকেট ক্লাবের উদ্যোগে নবীন ও প্রবীনদের মিলন মেলার আয়োজন করা হয়েছে। তেলের দাম বৃদ্ধি, আগামী কাল রবিবার থেকে কার্যকর। নাচোলে প্রত্যাশা একাডেমীর উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ইতিহাসের সর্বোচ্চ উচ্চতায় জ্বালানি তেলের দাম! এক লাফে বাড়লো ১৬.৭% পর্যন্ত। প্রতি লিটার ডিজেল ১৫ টাকা বেড়ে ১১৫, অকটেন ২০ টাকা বেড়ে ১৪০, পেট্রোল ১৯ টাকা বেড়ে ১৩৫ ও কেরোসিন ১৮ টাকা বেড়ে ১৩০ টাকা নির্ধারণ করা হয়েছে। মধ্যরাত থেকে কার্যকর হবে নতুন দাম। ঠাকুরগাঁওয়ে পাম্পে তেল নিতে গিয়ে হাতাহাতি মহাসড়ক অবরুদ্ধ ডিজেল সংকটে স্থবিরতার আশঙ্কা: মহাখালীতে বাসের দীর্ঘ সারি, চরম ভোগান্তিতে যাত্রীরা সালথায় গভীর রাতে নারীঘরে এএসআই আটক, গণপিটুনির পর হাসপাতালে ভর্তি—ঘটনা নিয়ে তোলপাড় ইস্টার্ন রিফাইনারির দ্বিতীয় ইউনিট স্থাপন প্রকল্পের টেন্ডার আগামী মাসে সরকার দেবে ২‌‌১ হাজার ২৭৭ কোটি ও বিপিসির তহবিল থেকে ১৪ হাজার ১৮৭ কোটি টাকার যোগান

ঠাকুরগাঁওয়ে আইফোনের প্রলোভনে শিশুর ৭৪ হাজার টাকা আত্মসাৎ, হুমকিতে পরিবার

Reporter Name / ৪১ Time View
Update : সোমবার, ৬ এপ্রিল, ২০২৬

রহমত আরিফ ঠাকুরগাঁও সংবাদদাতাঃ ফেসবুকে আইফোন জেতার প্রলোভনে পড়ে সর্বস্বান্ত হয়েছে এক নাবালক শিশু। ঠাকুরগাঁও সদর উপজেলার ফতেপুর গ্রামের মোশারফ হোসেন নামের ওই শিশুর কাছ থেকে ধাপে ধাপে ৭৪ হাজার ১০০ টাকা হাতিয়ে নিয়েছে একটি সংঘবদ্ধ প্রতারক চক্র।

এই ঘটনায় সোমবার (৬ এপ্রিল) শিশুটির বাবা বাদী হয়ে সদর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন বলে নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও সদর থানার ওসি মো. মনির হোসেন।

ভুক্তভোগী শিশুর পিতা সাইফুল ইসলাম বলেন, “ফেসবুক পেজে স্পিন করে আইফোন পাওয়ার কথা বলে ওরা আমার অবুঝ ছেলেকে ফাঁদে ফেলেছে। কুরিয়ার চার্জ আর ট্যাক্সের নাম করে কয়েক দফায় আমাদের জমানো ৭৪ হাজার ১০০ টাকা বিকাশে নিয়ে নিয়েছে। এখন ওরা ডিসি-এসপি পরিচয় দিয়ে আমার ছেলেকে জেলে পাঠানোর ভয় দেখাচ্ছে এবং আরও ২৫ হাজার টাকা চাচ্ছে। আমি এই প্রতারকদের বিচার চাই।”

উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাতে ‘Mustakim Bappi Official’ নামের একটি পেজ থেকে পুরস্কারের টোপ দিয়ে কৌশলে এই টাকা হাতিয়ে নেওয়া হয়। বর্তমানে ০১৯৪৯৮৯৫৯৯৮সহ বেশ কয়েকটি বিকাশ ও ইমু নম্বরের মাধ্যমে চক্রটি ওই পরিবারকে ক্রমাগত হুমকি দিয়ে যাচ্ছে।

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, “অভিযোগটি আমলে নিয়ে তদন্ত শুরু হয়েছে। প্রতারক চক্রটি শনাক্ত করতে পুলিশ কাজ করছে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category