• রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
শিরোনাম
কালীগঞ্জের আড়াইশ বছরের ‘১৩ গম্বুজ মসজিদ’: অযত্নে বিলীন হচ্ছে মুঘল স্থাপত্যের স্মৃতি শ্রীপুরে ইমামের ঘরে অস্ত্রের মুখে তাণ্ডব: পিস্তল ঠেকিয়ে মাদ্রাসাছাত্রীকে তুলে নিল আসন্ন ঈদুল আজহা পরের দিন নাচোল রেলওয়ে স্টশন মর্নিং ক্রিকেট ক্লাবের উদ্যোগে নবীন ও প্রবীনদের মিলন মেলার আয়োজন করা হয়েছে। তেলের দাম বৃদ্ধি, আগামী কাল রবিবার থেকে কার্যকর। নাচোলে প্রত্যাশা একাডেমীর উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ইতিহাসের সর্বোচ্চ উচ্চতায় জ্বালানি তেলের দাম! এক লাফে বাড়লো ১৬.৭% পর্যন্ত। প্রতি লিটার ডিজেল ১৫ টাকা বেড়ে ১১৫, অকটেন ২০ টাকা বেড়ে ১৪০, পেট্রোল ১৯ টাকা বেড়ে ১৩৫ ও কেরোসিন ১৮ টাকা বেড়ে ১৩০ টাকা নির্ধারণ করা হয়েছে। মধ্যরাত থেকে কার্যকর হবে নতুন দাম। ঠাকুরগাঁওয়ে পাম্পে তেল নিতে গিয়ে হাতাহাতি মহাসড়ক অবরুদ্ধ ডিজেল সংকটে স্থবিরতার আশঙ্কা: মহাখালীতে বাসের দীর্ঘ সারি, চরম ভোগান্তিতে যাত্রীরা সালথায় গভীর রাতে নারীঘরে এএসআই আটক, গণপিটুনির পর হাসপাতালে ভর্তি—ঘটনা নিয়ে তোলপাড় ইস্টার্ন রিফাইনারির দ্বিতীয় ইউনিট স্থাপন প্রকল্পের টেন্ডার আগামী মাসে সরকার দেবে ২‌‌১ হাজার ২৭৭ কোটি ও বিপিসির তহবিল থেকে ১৪ হাজার ১৮৭ কোটি টাকার যোগান

সাভারে প্রতিবেশীকে ফাঁসাতে কোরআন অবমাননা, মা-মেয়ে গ্রেপ্তার

Reporter Name / ৩১ Time View
Update : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬

মোঃ রাকিবুল ইসলাম | সাভার প্রতিনিধি :

সাভারে প্রতিবেশীকে আইনগত ভাবে ফাঁসাতে পবিত্র কোরআন অবমাননার অভিযোগ উঠেছে এক মা ও তার মেয়ের বিরুদ্ধে। এ ঘটনায় সিসিটিভি ফুটেজে ঘটনার সত্যতা পাওয়ার পর অভিযুক্ত আমেনা মনসুর (৫০) ও তার মেয়ে জান্নাত আক্তারকে (১৮) গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (৬ এপ্রিল) বিকালে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরমান আলী। এর আগে, রবিবার রাতে সাভারের বনগাঁও ইউনিয়নের কোন্ডা কোটাপাড়া এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- ঢাকা জেলার সাভার মডেল থানার বনগাঁও ইউনিয়নের কোটাপাড়া এলাকার মনসুর আহম্মেদ সরকারের স্ত্রী আমিনা মনসুর ও তার মেয়ে জান্নাত আক্তার।

মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৬ ফেব্রুয়ারি বিকাল সাড়ে ৪টা দিকে সাভারের বনগাঁও ইউনিয়নের কোটাপাড়া বন্দে এলাকায় এ ঘটনা ঘটে। সিসিটিভি ফুটেজে দেখা যায়, বিবাদী জান্নাত আক্তার তাদের বাড়ির ছাদ থেকে একটি বই সদৃশ্য বস্তু প্রতিবেশী আবির হাসানের বাড়ির আঙিনায় ছুড়ে ফেলেন। রাত ১১টার দিকে আবির হাসান মেঝেতে পড়ে থাকা বস্তুটি পবিত্র কোরআন শরীফ হিসেবে শনাক্ত করেন।

ভুক্তভোগী আবির হাসান ঘটনার পর সাভার মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, বিবাদী আমেনা মনসুর ও তার মেয়ে জান্নাত আক্তার পরস্পর যোগসাজশে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার উদ্দেশ্যে এবং তাকে সামাজিকভাবে হেয় করতে এই ন্যাক্কারজনক কাজ করেছেন। শুধু তাই নয়, ঘটনাটি ধামাচাপা দিতে তারা উল্টো আবির হাসানের পরিবারের বিরুদ্ধে গুজব ছড়াতে শুরু করেন।

​সাভার মডেল থানা পুলিশ সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা নিশ্চিত করে। এরপর রবিবার (৫ এপ্রিল) রাতে নিজ এলাকা থেকে অভিযুক্ত মা ও মেয়েকে গ্রেপ্তার করা হয়।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরমান আলী বলেন, পবিত্র কোরআন অবমাননার অভিযোগে মামলা দায়ের হওয়ায় মা ও মেয়েকে গ্রেপ্তার করে দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

এদিকে, এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাধারণ মানুষ এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে প্রকৃত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশি নজরদারি বাড়ানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category