• রবিবার, ২১ জুন ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন
শিরোনাম
টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে নেমে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু ভালোবাসার বিয়ের আট মাস পার হতে না হতে স্বামী রহস্যজনক মৃত্যু স্ত্রী পলাতক ইউনিয়ন বিএনপির সভাপতির মাদক সেবনের ভিডিও ভাইরাল প্রেমের টানে চীন থেকে নবীনগরে: বিয়ের আশায় তরুণীর বাড়িতে চীনা যুবক, এলাকায় চাঞ্চল্য অবৈধভাবে সার পাচারকালে হাতেনাতে আটক; ভ্রাম্যমাণ আদালতে জরিমানা ঠাকুরগাঁওয়ে অবৈধ বালু উত্তোলন: বালু ব্যবসায়ীকে ৯০ হাজার টাকা জরিমানা ভাগ্য বদলাতে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে নিখোঁজ টাঙ্গাইলের শহিদুল স্টার্টআপ সাইন্স প্রজেক্ট নাচোলের এশিয়ান স্কুল জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন: জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করার জন্য প্রস্তুত নাচোলে স্মার্ট ফোনের অপব্যবহার, মাদক, কিশোর অপরাধ ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময়সভা আবারও ঠাকুরগাঁও জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত মোঃ খাইরুল ইসলাম

শাহজাদপুরে রগকাটা পায়ের যন্ত্রণা সহ্য করতে না পেরে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

Reporter Name / ৯৭ Time View
Update : সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬

সেলিম তালুকদারঃ শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জের শাহজাদপুরে রগ কাটা যন্ত্রণা সহ্য করতে না পেরে গলায় ফাঁস দিয়ে আরিফ শিকদার (২৪) নামের যুবকের আত্মহত্যার ঘটানা ঘটেছে। আরিফ শিকদার শাহজাদপুর পৌর শহরের মৃত মোক্তার শিকদারের ছেলে, সে পেশায় রাজমিস্ত্রী শ্রমিকের কাজ করতো। দীর্ঘদিন যাবৎ সে অসুস্থ ছিল।

আজ সোমবার (১৩ই এপ্রিল) সকালে প্রান্নাথপুর গ্রামের নিজ শয়ন কক্ষে তাঁর ঝুলন্ত লাশ পাওয়া যায়। পরে খবর পেয়ে শাহজাদপুর থানার উপ-পরিদর্শক আব্দুল খালেক ও রফিকের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়। পরে ঘটনাস্থল পরিদর্শন করেন শাহজাদপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ হাফিজুর রহমান ও থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম।

নিহতের মা খুকুমনি বেগম জানান, আমার ছেলে আরিফ রাজমিস্ত্রীর কাজ করতো। বেশ কিছুদিন পূর্বে সে হৃদরোগে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে ছিল। একটু সুস্থ হয়ে কাজে ফিরলে দুর্ঘটনায় পায়ের রগ কেটে গুরুতর আহত হয়, একারণে সে বিছানায় শয্যশায়ী ছিল। গতকাল রাতে খাবার খেয়ে আমাকে তার শারীরিক কষ্টের কথা বলে কান্না করছিল। পরে আমি তাকে শান্তনা দিলে সে ঘুমানোর চেষ্টা করে।

আজ সোমবার সকালে আরিফ ঘুম থেকে না উঠায় তাকে ডাকাডাকি করা হলে তার সারা পাওয়া যায়না। পরে দরজা ভেঙে আমরা ঘরে ঢুকে দেখি ডাফের সাথে তার লাশ ঝুলছে।

এলাকাবাসি জানান, আরিফ দীর্ঘদিন যাবৎ অসুস্থ ছিল। সকালে তাদের বাড়ি থেকে চিৎকার ও কান্নাকাটির শব্দ পেয়ে আমরা উপস্থিত হয়ে দেখতে পাই তার লাশ ডাবের সাথে ঝুলছে। অসুস্থতার কারণে হতাশাগ্রস্থ হয়ে রাতের কোন এক সময় সে আত্মহত্যা করে থাকতে পারে।

শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম জানান, সাল ১০টায় আত্মহত্যার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছিল। সন্দেহাতীত কোন কিছু না পাওয়ায় এবং পরিবারের আবেদনের প্রেক্ষিতে নিহত আরিফের লাশ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category