• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
‎সুন্দরবনে অবমুক্ত বাঘিনীর রহস্যময় অন্তর্ধান: ৪০টি ক্যামেরায় মিলছে না অস্তিত্ব ‎ ‎ নাচোলে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নাচোলে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বাছাই পর্ব অনুষ্ঠিত নাচোল উপজেলা আ,লীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আটক ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী নিয়োগ পেলেন ইউপি সদস্য নাচোলে মাদক, বাল্যবিয়ে ও ইভটিজিং বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত মোবাইল অ্যাপসে মুরগির খামার নিয়ন্ত্রণ নাচোলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পকেট কমিটি গঠনের অভিযোগ প্রধান শিক্ষিকার বিরুদ্ধে নাচোলে নতুন কুড়ি স্পোর্টস-২০২৬ এর দেশ সেরা শামিমকে সংবর্ধনা নাচোলে ডাসকো’র উদ্যোগে ৩২তম আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

নাচোলে আদিবাসী যুব সেমিনার অনুষ্ঠিত

Reporter Name / ১৬৯ Time View
Update : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬

নাচোল প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে আদিবাসী যুবক যুবতীদের সুন্দর জীবন, সঠিকপেশা বাছাই ও নেতৃত্ব বিকাশে শীর্ষক আদিবাসী যুব সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা ১০টায় নাচোল ব্যাডমিন্টন অডিটোরিয়ামে সীল ইন্টারন্যাশনাল বাংলাদেশের আয়োজনে ইউসেফ বাংলাদেশের সহযোগীতায় নাচোল এরয়িা ম্যানেজার এ্যামব্রোস টুডুর সভাপতিত্বে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন সোনাইচন্ডী কারিগরি কলেজের অবসরপ্রাপ্ত জেষ্ঠ্য প্রভাষক মোজাম্মেল হক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন নাচোল প্রেসক্লাবের সভাপতি অলিউল হক ডলার, উপজেলা যুব উন্নয়ন অফিসের কর্মকর্তা আবুল কালাম আজাদ, ইউসিইএফ বাংলাদেশ এর সোসাল ইনক্লুসন অফিসার তাহমিনা খাতুন, সীল ইন্টারন্যাশনাল বাংলাদেশের নাচোল শাখার কর্মকর্তা রীতা বালা প্রমূখ। দিনব্যাপী এই সেমনিারে নাচোল উপজেলার বিভিন্ন এলাকা থেকে আদিবাসী যুবক যুবতীরা অংশ গ্রহন করে। সেখানে শিক্ষা, স্বাস্থ্য, বাল্য বিয়ে, মাদক, ট্রেডভিত্তিক বিভিন্ন প্রশিক্ষণ বিষয়ক আলোচনা করেন উপস্থিত অতিথিবৃন্দ। বিকালে আদিবাসী শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca