• রবিবার, ২১ জুন ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন
শিরোনাম
টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে নেমে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু ভালোবাসার বিয়ের আট মাস পার হতে না হতে স্বামী রহস্যজনক মৃত্যু স্ত্রী পলাতক ইউনিয়ন বিএনপির সভাপতির মাদক সেবনের ভিডিও ভাইরাল প্রেমের টানে চীন থেকে নবীনগরে: বিয়ের আশায় তরুণীর বাড়িতে চীনা যুবক, এলাকায় চাঞ্চল্য অবৈধভাবে সার পাচারকালে হাতেনাতে আটক; ভ্রাম্যমাণ আদালতে জরিমানা ঠাকুরগাঁওয়ে অবৈধ বালু উত্তোলন: বালু ব্যবসায়ীকে ৯০ হাজার টাকা জরিমানা ভাগ্য বদলাতে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে নিখোঁজ টাঙ্গাইলের শহিদুল স্টার্টআপ সাইন্স প্রজেক্ট নাচোলের এশিয়ান স্কুল জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন: জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করার জন্য প্রস্তুত নাচোলে স্মার্ট ফোনের অপব্যবহার, মাদক, কিশোর অপরাধ ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময়সভা আবারও ঠাকুরগাঁও জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত মোঃ খাইরুল ইসলাম

সাভার সাব-রেজিস্ট্রার অফিসে সিসি ক্যামেরা স্থাপন, অনিয়ম ঠেকাতে নতুন উদ্যোগ

Reporter Name / ১০০ Time View
Update : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬

মোঃ রাকিবুল ইসলাম | সাভার প্রতিনিধি :

সেবা কার্যক্রমকে আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও দালালমুক্ত করতে সাভার সাব-রেজিস্ট্রার অফিসে ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরা স্থাপন করা হয়েছে।

রোববার (১৯ এপ্রিল) সকাল থেকে এই কার্যক্রম শুরু হয়েছে বলে জানিয়েছেন সাভার সাব-রেজিস্ট্রার মোঃ জাকির হোসেন।

অফিস সূত্রে জানা যায়, কার্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। পাশাপাশি মূল ফটকের পাশে একটি মনিটর বসানো হয়েছে, যার মাধ্যমে অফিসের সার্বিক পরিবেশ সহজেই পর্যবেক্ষণ করা যাবে।

সংশ্লিষ্টরা জানান, নতুন এই ব্যবস্থার ফলে অফিসের প্রধান কক্ষ, প্রবেশপথসহ গুরুত্বপূর্ণ স্থানগুলো সার্বক্ষণিক নজরদারির আওতায় থাকবে। এতে অনিয়ম, হয়রানি ও দালালদের অপতৎপরতা অনেকাংশে কমে আসবে বলে আশা করা হচ্ছে।

এ উদ্যোগকে স্বাগত জানিয়ে দলিল লেখক সুবীর সাহা বলেন, বর্তমানে রেজিস্ট্রি অফিসের কার্যক্রম ধীরে ধীরে ডিজিটালাইজেশনের আওতায় আসছে, যার সুফল সেবাগ্রহীতারা পাবেন।

দলিল লেখক মোঃ ওয়াহিদুজ্জামন বলেন, বর্তমান সাব-রেজিস্ট্রার অফিস সংস্কার করে সুন্দর কর্মপরিবেশ তৈরি করেছেন। সিসি ক্যামেরার মনিটর জনসম্মুখে স্থাপন করায় স্বচ্ছতা আরও দৃশ্যমান হয়েছে।

সাভার সাব-রেজিস্ট্রার মোঃ জাকির হোসেন বলেন, কার্যালয়ের নিরাপত্তা নিশ্চিত করা এবং দালালদের অপতৎপরতা ঠেকাতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি সেবাপ্রার্থীরা যাতে নির্বিঘ্নে ও স্বচ্ছ পরিবেশে সেবা নিতে পারেন, সেটিও নিশ্চিত করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category