• রবিবার, ২১ জুন ২০২৬, ০২:০৬ অপরাহ্ন
শিরোনাম
টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে নেমে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু ভালোবাসার বিয়ের আট মাস পার হতে না হতে স্বামী রহস্যজনক মৃত্যু স্ত্রী পলাতক ইউনিয়ন বিএনপির সভাপতির মাদক সেবনের ভিডিও ভাইরাল প্রেমের টানে চীন থেকে নবীনগরে: বিয়ের আশায় তরুণীর বাড়িতে চীনা যুবক, এলাকায় চাঞ্চল্য অবৈধভাবে সার পাচারকালে হাতেনাতে আটক; ভ্রাম্যমাণ আদালতে জরিমানা ঠাকুরগাঁওয়ে অবৈধ বালু উত্তোলন: বালু ব্যবসায়ীকে ৯০ হাজার টাকা জরিমানা ভাগ্য বদলাতে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে নিখোঁজ টাঙ্গাইলের শহিদুল স্টার্টআপ সাইন্স প্রজেক্ট নাচোলের এশিয়ান স্কুল জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন: জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করার জন্য প্রস্তুত নাচোলে স্মার্ট ফোনের অপব্যবহার, মাদক, কিশোর অপরাধ ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময়সভা আবারও ঠাকুরগাঁও জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত মোঃ খাইরুল ইসলাম

কারাগারেই এসএসসি পরীক্ষা দিচ্ছে নোয়াখালীর শিক্ষার্থী

Reporter Name / ১১৩ Time View
Update : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬

সারা দেশে একযোগে শুরু হয়েছে এসএসসি ও সমমান পরীক্ষা। তবে এবারের পরীক্ষায় ব্যতিক্রমী এক ঘটনার সাক্ষী হয়েছে নোয়াখালী। জেলার ১৫ বছর বয়সী শিক্ষার্থী মাহবুব এলাহী রাজিন কারাগারের চার দেয়ালের ভেতর থেকেই অংশ নিচ্ছে তার জীবনের গুরুত্বপূর্ণ এই পাবলিক পরীক্ষায়।
রাজিন নোয়াখালী সদর উপজেলার নোয়ান্নই ইউনিয়নের কাশিপুর গ্রামের বাসিন্দা। একটি হত্যা মামলার আসামি হিসেবে বর্তমানে সে নোয়াখালী জেলা কারাগারে বন্দি রয়েছে। তবে বিচারাধীন অবস্থাতেও তার শিক্ষা কার্যক্রম যাতে থমকে না যায়, সে বিষয়টি বিবেচনায় নিয়ে আদালতের বিশেষ অনুমতিতে কারাগারের ভেতর থেকেই পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়েছে।
জানা গেছে, রাজিন নোয়ান্নই উচ্চ বিদ্যালয়ের নিয়মিত শিক্ষার্থী এবং তার নির্ধারিত পরীক্ষা কেন্দ্র ছিল নোয়াখালী জেলা স্কুল। কিন্তু কারাবন্দি থাকায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তত্ত্বাবধানে কারাগারের ভেতরেই তার জন্য পৃথক পরীক্ষা ব্যবস্থার আয়োজন করা হয়েছে। নোয়াখালী জেলা কারাগারের জেলার আবু মুছা জানান, আদালতের নির্দেশনা এবং কুমিল্লা শিক্ষা বোর্ড-এর বিধিমালা কঠোরভাবে অনুসরণ করে পরীক্ষাটি পরিচালনা করা হচ্ছে। প্রথম দিনের মতো বাকি পরীক্ষাগুলোও একই নিয়মে সম্পন্ন হবে বলে তিনি নিশ্চিত করেন।
জেলা শিক্ষা অফিস সূত্রে জানা যায়, চলতি বছর কুমিল্লা শিক্ষা বোর্ড-এর অধীনে নোয়াখালী জেলায় মোট ৩৫ হাজার ৫০১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে। এর মধ্যে এসএসসি পর্যায়ে ৪৩টি কেন্দ্রে ২৫ হাজার ১০৭ জন, দাখিলে ২২টি কেন্দ্রে ৮ হাজার ৬৭১ জন এবং ভোকেশনালে ১০টি কেন্দ্রে ১ হাজার ৭২৩ জন অংশগ্রহণ করছে। জেলায় মোট ৭৫টি কেন্দ্রে সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহণে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
এদিকে, কারাগারে বন্দি অবস্থায় এক শিক্ষার্থীর এসএসসি পরীক্ষায় অংশগ্রহণের বিষয়টি এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে। শিক্ষা অব্যাহত রাখার এই উদ্যোগকে অনেকে ইতিবাচক হিসেবে দেখছেন, যা মানবিক ও শিক্ষাবান্ধব দৃষ্টিভঙ্গির প্রতিফলন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category