• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
‎সুন্দরবনে অবমুক্ত বাঘিনীর রহস্যময় অন্তর্ধান: ৪০টি ক্যামেরায় মিলছে না অস্তিত্ব ‎ ‎ নাচোলে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নাচোলে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বাছাই পর্ব অনুষ্ঠিত নাচোল উপজেলা আ,লীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আটক ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী নিয়োগ পেলেন ইউপি সদস্য নাচোলে মাদক, বাল্যবিয়ে ও ইভটিজিং বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত মোবাইল অ্যাপসে মুরগির খামার নিয়ন্ত্রণ নাচোলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পকেট কমিটি গঠনের অভিযোগ প্রধান শিক্ষিকার বিরুদ্ধে নাচোলে নতুন কুড়ি স্পোর্টস-২০২৬ এর দেশ সেরা শামিমকে সংবর্ধনা নাচোলে ডাসকো’র উদ্যোগে ৩২তম আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

আদমদীঘিতে প্রিপেইড মিটার সংযোগ বাতিলের দাবিতে মানববন্ধন

Reporter Name / ৯২ Time View
Update : বুধবার, ২২ এপ্রিল, ২০২৬

অভিলাশ কুমার বর্মন আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বিদ্যুত সরবরাহকারি কোম্পানী নেসকো কতৃপক্ষ বাসা বাড়ি ও বিভিন্ন প্রতিষ্ঠানে জোড়পূর্বক বৈদ্যুতিক ডিজিটাল মিটার পরিবর্তন করে প্রি-পেইড মিটার সংযোগ দেয়ার প্রতিবাদে বগুড়া আদমদীঘি উপজেলায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (২২ এপ্রিল) বেলা ১২টা হতে ঘন্টা ব্যাপি আদমদীঘি সদরের বাসস্ট্যান্ড এলাকায় মডেল মসজিদের সামনে এই মানববন্ধন কর্মসুচী পালন করা হয়। মানববন্ধন চলাকালে বিদ্যুত গ্রাহকদের পক্ষে বক্তব্য রাখেন, খন্দকার মেহেদী হাসান, আবু তালেব দুলাল, আব্দুল ওহাব বুলু, আকবর আলী খান, মিজানুর রহামান, আনিছুর রহমান নান্টু, আইয়ুব আলী মন্ডল, ফাইম খন্দকার, জুলফিকার খন্দকার, আজমল হোসেন, আব্দুর রহিম বাবু, বুলবুল আহমেদ প্রমুখ। বক্তারা বলেন, বিগত ফ্যাসিষ্ট হাসিনা সরকারের আমলে প্রবর্তিত প্রিপেইড মিটার সংযোগ প্রকল্প বন্ধ করে নাগরিক সুবিধা নিশ্চিত করার দাবী জানান। দাবী না মানা হলে গ্রাহকদের সাথে নিয়ে বিদ্যুত সরবরাহ কোম্পানী অফিস ঘেরাও করে বৃহৎ আন্দোলন গড়ে তোলার হুশিযারী প্রদাণ করেন তারা।
উল্লেখ্য : গত ৩/৪ দিন যাবত আদমদীঘি ও আশে পাশের এলাকায় নেসকো কোম্পানীর লোকজন জোড়পুর্বক ও ভয়ভীতি প্রদর্শণ করে গ্রাহকদের বাসা বাড়ি ও বিভিন্ন প্রতিষ্ঠানে ডিজিটাল মিটার অপসারণ করে প্রি-পেইড মিটার সংযোগ লাগিয়ে দিচ্ছেন। এদিকে বেশ কিছু গ্রাহকদের সম্মতি ছাড়াই তারা প্রিপেইড মিটার সংযোগ স্থাপন করেছেন। বিদ্যুত গ্রাহক বীর মুক্তিযোদ্ধা আব্দুল আলিম, হাফিজুর রহমান মিজানুর রহমান জানান, আদমদীঘি উপজেলার আশে পাশের এলাকায় বাসা বাড়ির ডিজিটাল মিটারের স্থলে জোড়পূর্বক প্রিপেইড মিটার সংযোগ লাগিয়ে গ্রাহকদের বিভ্রান্ত করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca