• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
শিরোনাম
‎সুন্দরবনে অবমুক্ত বাঘিনীর রহস্যময় অন্তর্ধান: ৪০টি ক্যামেরায় মিলছে না অস্তিত্ব ‎ ‎ নাচোলে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নাচোলে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বাছাই পর্ব অনুষ্ঠিত নাচোল উপজেলা আ,লীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আটক ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী নিয়োগ পেলেন ইউপি সদস্য নাচোলে মাদক, বাল্যবিয়ে ও ইভটিজিং বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত মোবাইল অ্যাপসে মুরগির খামার নিয়ন্ত্রণ নাচোলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পকেট কমিটি গঠনের অভিযোগ প্রধান শিক্ষিকার বিরুদ্ধে নাচোলে নতুন কুড়ি স্পোর্টস-২০২৬ এর দেশ সেরা শামিমকে সংবর্ধনা নাচোলে ডাসকো’র উদ্যোগে ৩২তম আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

রাজবাড়ীতে আগাম ইরি ধান কাটা শুরু, খুশির সাথে দুশ্চিন্তায় কৃষকরা

Reporter Name / ১৬৯ Time View
Update : সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬

রাজবাড়ী জেলায় আগাম জাতের ইরি ধান কাটা শুরু হয়েছে। মৌসুমের শুরুতেই সোনালী ধানে ভরে উঠেছে মাঠ, আর এতে খুশির আমেজ বইছে কৃষকদের মাঝে। তবে এই আনন্দের মাঝেও রয়েছে দুশ্চিন্তা—সার ও কীটনাশকের বাড়তি দামের কারণে বিপাকে পড়েছেন তারা।

জেলার বিভিন্ন এলাকায় দেখা গেছে, কৃষকরা ভোর থেকে মাঠে নেমে ধান কাটায় ব্যস্ত সময় পার করছেন। ফলন ভালো হওয়ায় অনেক কৃষকের মুখে হাসি ফুটেছে।

কৃষক মিঠু শেখ বলেন, “আমরা অনেক খুশি। আল্লাহর রহমতে ধানের ফলন ভালো হয়েছে। কিন্তু সার ও ওষুধের দাম এত বেশি যে আমাদের মাথায় হাত। খরচ বেশি হওয়ায় লাভ নিয়ে চিন্তায় আছি।”

তিনি আরও বলেন, “সরকার যদি সার ও ওষুধের দাম না কমায়, তাহলে আমরা ধান চাষে আগ্রহ হারিয়ে ফেলবো। এবার তেলের অভাবে ঠিকমতো পাট চাষও করতে পারিনি।

স্থানীয় কৃষি সংশ্লিষ্টরা জানান, চলতি মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকায় ধানের ফলন ভালো হয়েছে। তবে উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় কৃষকদের প্রকৃত লাভ কমে যাচ্ছে।

কৃষকদের দাবি, দ্রুত সার, কীটনাশক ও জ্বালানি তেলের দাম সহনীয় পর্যায়ে না আনলে ভবিষ্যতে কৃষি উৎপাদনে নেতিবাচক প্রভাব পড়তে পারে।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন কৃষকরা, যাতে তারা স্বস্তিতে চাষাবাদ চালিয়ে যেতে পারেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca