• রবিবার, ২১ জুন ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন
শিরোনাম
টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে নেমে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু ভালোবাসার বিয়ের আট মাস পার হতে না হতে স্বামী রহস্যজনক মৃত্যু স্ত্রী পলাতক ইউনিয়ন বিএনপির সভাপতির মাদক সেবনের ভিডিও ভাইরাল প্রেমের টানে চীন থেকে নবীনগরে: বিয়ের আশায় তরুণীর বাড়িতে চীনা যুবক, এলাকায় চাঞ্চল্য অবৈধভাবে সার পাচারকালে হাতেনাতে আটক; ভ্রাম্যমাণ আদালতে জরিমানা ঠাকুরগাঁওয়ে অবৈধ বালু উত্তোলন: বালু ব্যবসায়ীকে ৯০ হাজার টাকা জরিমানা ভাগ্য বদলাতে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে নিখোঁজ টাঙ্গাইলের শহিদুল স্টার্টআপ সাইন্স প্রজেক্ট নাচোলের এশিয়ান স্কুল জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন: জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করার জন্য প্রস্তুত নাচোলে স্মার্ট ফোনের অপব্যবহার, মাদক, কিশোর অপরাধ ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময়সভা আবারও ঠাকুরগাঁও জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত মোঃ খাইরুল ইসলাম

কুমিল্লায় হামে আক্রান্ত হয়ে আরও এক শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ৬।

Reporter Name / ৭৪ Time View
Update : সোমবার, ৪ মে, ২০২৬

কুমিল্লায় হাম পরিস্থিতি ক্রমেই উদ্বেগজনক হয়ে উঠছে। হামে আক্রান্ত হয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। নয় মাস বয়সী আরশ সদর দক্ষিণ উপজেলার তারাপুর গ্রামের আবুল কালামের মেয়ে।শনিবার রাত সাড়ে ৮টায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের হাম আইসোলেশন কক্ষে তার মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের শিশু বিভাগের প্রধান মিয়া মনজুর আহমেদ। তিনি জানান, শিশুটি নিউমোনিয়ায় আক্রান্ত ছিল। তবে স্বজনরা দেরিতে হাসপাতালে নিয়ে আসায় সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়ে এবং শারীরিক জটিলতা বৃদ্ধি পেলে তার মৃত্যু হয়।

এ নিয়ে কুমিল্লা জেলায় হাম উপসর্গ নিয়ে মৃত শিশুর সংখ্যা দাঁড়াল ৬ জনে। এর মধ্যে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় ৩ জন এবং কুমিল্লায় ৩ জনের মৃত্যু হয়েছে।এদিকে কুমিল্লা জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্র জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে ৩৬ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন। একই সময়ে ৩৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪০ জন। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত কোনো হাম রোগী শনাক্ত না হলেও সন্দেহজনক উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category