• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
‎সুন্দরবনে অবমুক্ত বাঘিনীর রহস্যময় অন্তর্ধান: ৪০টি ক্যামেরায় মিলছে না অস্তিত্ব ‎ ‎ নাচোলে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নাচোলে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বাছাই পর্ব অনুষ্ঠিত নাচোল উপজেলা আ,লীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আটক ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী নিয়োগ পেলেন ইউপি সদস্য নাচোলে মাদক, বাল্যবিয়ে ও ইভটিজিং বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত মোবাইল অ্যাপসে মুরগির খামার নিয়ন্ত্রণ নাচোলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পকেট কমিটি গঠনের অভিযোগ প্রধান শিক্ষিকার বিরুদ্ধে নাচোলে নতুন কুড়ি স্পোর্টস-২০২৬ এর দেশ সেরা শামিমকে সংবর্ধনা নাচোলে ডাসকো’র উদ্যোগে ৩২তম আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

বালিয়াকান্দিতে মোবাইল কোর্ট: রাস্তায় কাদামাটি ফেলে জনদুর্ভোগ সৃষ্টি, দুইজনকে জরিমানা

Reporter Name / ১৫৮ Time View
Update : মঙ্গলবার, ১২ মে, ২০২৬

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা উপজেলার বারমল্লিকা এলাকায় আজ মঙ্গলবার (১২ মে ২০২৬) মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। অভিযানে মাটি বহনের সময় যথাযথ সতর্কতা অবলম্বন না করে সড়কে কাদামাটি ফেলে জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টি করার দায়ে দুই ব্যক্তিকে জরিমানা করা হয়।

মোবাইল কোর্ট সূত্রে জানা যায়, অভিযানে ১) মিজানুর রহমান চাঁদ (৫০) এবং ২) নজরুল ইসলাম (৪০) নামের দুই ব্যক্তিকে বায়ুদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা, ২০২২ এর ১১ ও ১৭ বিধিমতে সর্বমোট ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

স্থানীয়রা জানান, সড়কে কাদামাটি পড়ে যাওয়ায় পথচারী ও যানবাহন চলাচলে চরম দুর্ভোগের সৃষ্টি হচ্ছিল। বিশেষ করে বৃষ্টির কারণে রাস্তা আরও পিচ্ছিল হয়ে দুর্ঘটনার ঝুঁকি বেড়ে যায়।

মোবাইল কোর্ট পরিচালনাকারী কর্তৃপক্ষ জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে অভিযুক্তদের দ্রুত সময়ের মধ্যে সড়কের কাদামাটি পরিষ্কার করার জন্য বিশেষ নির্দেশনা প্রদান করা হয়েছে।

প্রশাসনের পক্ষ থেকে সকল মাটি ও বালুবাহী যানবাহনকে নিয়ম মেনে চলার আহ্বান জানানো হয়েছে, যাতে সাধারণ মানুষের ভোগান্তি ও পরিবেশ দূষণ রোধ করা সম্ভব হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca