• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন

নাচোল বীরমুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের অধিকার আদায় বিষয়ে মতবিনিময়

Reporter Name / ২৮১ Time View
Update : শুক্রবার, ১৫ মে, ২০২৬

অলিউল হক ডলার,নাচোল:
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে উপজেলার বীরমুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের অধিকার আদায়ে বিষয়ে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১০টায় মুক্তিযোদ্ধা সংসদ সংসন্তান কমান্ডের আয়োজনে সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন এর সভাপতিত্বে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নাচোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সফিকুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক নাচোল পৌর মেয়র প্রার্থী চাঁপাইনবাবগঞ্জ জর্জকোর্টের আইনজীবি মোস্তাফিজুর রহমান বুলেট, বীরমুক্তিযোদ্ধা চৈতন্য দেব বর্মন, বিপিন, বাসুদেবর্মন, নাচোল উপজেলা সন্তান কমান্ডের প্রস্তাবিক কমিটির সভাপতি আব্দুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল গাজ্জালী,সদস্য অজিত কুমার বর্মন,মোবারোক রেজা,মোঃ রিপন আব্দুর রহিমসহ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিএনপি নেতা বাবুল আক্তার। সন্তান কমান্ডের সদস্যরা বলেন, নাচোল উপজেলা চত্বরে “৭জন বীরশ্রেষ্ঠর স্মৃতিস্তম্ভের” পাশে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের সম্বলিত তালিকা অনুসারে ৪৫জন বীরমুক্তিযোদ্ধার স্মৃতি ও নাম ফলক করতে হবে। উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের চাবি নাচোল উপজেলার প্রকৃত মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তানের কাছে হস্তান্তর করতে হবে। জেলা পরিষদের জায়গায় মুক্তিযোদ্ধাদের নিজ অর্থায়নে তৈরিকৃত মুক্তিযোদ্ধা সংসদ ভবন নাচোল উপজেলার মুক্তিযোদ্ধাগণকে নতুন করে লিজের মাধ্যমে চাবি বুঝিয়ে দিতে হবে। মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় থেকে নির্বাচন না হওয়া পর্যন্ত মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তানদের সকল সাংগঠনিক কাজ পরিচালনা করার জন্য সাত সদস্য বিশিষ্ট অ্যাডহক কমিটি গঠন করে দিতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca