• রবিবার, ২১ জুন ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন
শিরোনাম
টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে নেমে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু ভালোবাসার বিয়ের আট মাস পার হতে না হতে স্বামী রহস্যজনক মৃত্যু স্ত্রী পলাতক ইউনিয়ন বিএনপির সভাপতির মাদক সেবনের ভিডিও ভাইরাল প্রেমের টানে চীন থেকে নবীনগরে: বিয়ের আশায় তরুণীর বাড়িতে চীনা যুবক, এলাকায় চাঞ্চল্য অবৈধভাবে সার পাচারকালে হাতেনাতে আটক; ভ্রাম্যমাণ আদালতে জরিমানা ঠাকুরগাঁওয়ে অবৈধ বালু উত্তোলন: বালু ব্যবসায়ীকে ৯০ হাজার টাকা জরিমানা ভাগ্য বদলাতে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে নিখোঁজ টাঙ্গাইলের শহিদুল স্টার্টআপ সাইন্স প্রজেক্ট নাচোলের এশিয়ান স্কুল জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন: জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করার জন্য প্রস্তুত নাচোলে স্মার্ট ফোনের অপব্যবহার, মাদক, কিশোর অপরাধ ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময়সভা আবারও ঠাকুরগাঁও জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত মোঃ খাইরুল ইসলাম

চাঁপাইনবাবগঞ্জে বিএমডিএ’র উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচির শুভ উদ্বোধন

Reporter Name / ৯৬ Time View
Update : শনিবার, ১৩ জুন, ২০২৬

নিজস্ব প্রতিবেদক:
চাঁপাইনবাবগঞ্জে বিএমডিএ’র উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে।
মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ১৩ই জুন ২০২৬ খ্রিঃ তারিখে কক্সবাজারের মালুম ঘাট সংরক্ষিত বনাঞ্চলে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন। সেই ধারাবাহিকতায় চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল উপজেলায় বিএমডিএ কর্তৃক পুনঃখননকৃত তেঘরিয়া খালের দুই পাড়ে বিএমডিএ’র উদ্যোগে ১৩ই জুন ২০২৬ তারিখে বিকাল সাড়ে ৩ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী বৃক্ষরোপণ কাজের শুভ উদ্বোধন করেছেন ।
এসময় উপস্থিত ছিলেন বিএমডিএ চাঁপাইনবাবগঞ্জ জেলার নির্বাহী প্রকৌশলী আল মামুনুর রশীদ,কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জ এর উপ-পরিচালক জনাব ড. মোঃ ইয়াছিন আলী, নাচোল উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা দাস, বিএমডিএ নাচোল জোন এর সহকারী প্রকৌশলী রেজাউল করিম ও স্থানীয় নেতৃবৃন্দসহ ও গন্যমান্য ব্যক্তিবর্গ। নির্বাহী প্রকৌশলী বলেন যে, আসন্ন বর্ষা মৌসুমে বিএমডিএ কর্তৃক চাঁপাইনবাবগঞ্জ জেলায় ১লক্ষ ৭০হাজার বৃক্ষ রোপনের প্রোগ্রাম রয়েছে। আগামী ৫বৎসরে এ জেলায় বর্তমান সরকারের মহতি উদ্যোগে প্রায় ২৭লক্ষ বৃক্ষ রোপনের কর্মসূচী প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category