• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
‎সুন্দরবনে অবমুক্ত বাঘিনীর রহস্যময় অন্তর্ধান: ৪০টি ক্যামেরায় মিলছে না অস্তিত্ব ‎ ‎ নাচোলে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নাচোলে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বাছাই পর্ব অনুষ্ঠিত নাচোল উপজেলা আ,লীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আটক ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী নিয়োগ পেলেন ইউপি সদস্য নাচোলে মাদক, বাল্যবিয়ে ও ইভটিজিং বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত মোবাইল অ্যাপসে মুরগির খামার নিয়ন্ত্রণ নাচোলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পকেট কমিটি গঠনের অভিযোগ প্রধান শিক্ষিকার বিরুদ্ধে নাচোলে নতুন কুড়ি স্পোর্টস-২০২৬ এর দেশ সেরা শামিমকে সংবর্ধনা নাচোলে ডাসকো’র উদ্যোগে ৩২তম আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

ইউনিয়ন বিএনপির সভাপতির মাদক সেবনের ভিডিও ভাইরাল

Reporter Name / ১৩৫ Time View
Update : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার গোপীনাথপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সাইদুল ইসলামের মাদক (ইয়াবা) সেবনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি ঘিরে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

প্রায় এক মিনিটের ওই ভিডিওতে কয়েক ব্যক্তিকে একটি কক্ষে বসে থাকতে দেখা যায়। সেখানে সাইদুল ইসলাম এক হাতে দেশলাই জ্বালিয়ে তান্নিতে (ইয়াবা সেবনের যন্ত্র) তাপ দিচ্ছেন আর পাইপের মাধ্যমে সেবন করছেন। সেখানে অপর এক ব্যক্তিকে তান্নির নিচে আগুনের তাপ দিয়ে পাইপের মাধ্যমে ইয়াবা সেবনের জন্য সহযোগিতা করতে দেখা গেছে।

ভিডিওতে আরও দেখা যায়, পাঁচজনের মধ্যে একজন গোপনে ইয়াবা সেবনের ভিডিও করছেন আর এক ব্যক্তিকে সিগারেট জ্বালিয়ে টানতে দেখা গেছে।
গোপীনাথপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম অপু বলেন, ‘সভাপতির ইয়াবা সেবনের ভিডিওর বিষয়ে আমাকে অনেকেই ফোন করে জানতে চাচ্ছেন, আসলে আমার বাসায় বর্তমানে বিদ্যুৎ নেই। তাই ইন্টারনেট বন্ধ থাকায় আমি এখনো ভিডিওটি দেখিনি। তাই এ বিষয়ে আমি কোনো মন্তব্য করতে পারছি না।

এ বিষয়ে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরিফ ইফতেখার আহামেদ রানা বলেন, ‘গোপীনাথপুর ইউনিয়ন বিএনপির সভাপতির একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হবে এমন কর্মকাণ্ড কোনো নেতা-কর্মী ঘটালে দল তাঁর দায়ভার নেবে না। ভিডিওটির বিষয়ে আমি জেলার নেতাদের সঙ্গে আলোচনা করেছি, আজ আক্কেলপুর উপজেলা বিএনপির সভাপতির সঙ্গে আলোচনা করে কঠোর সিদ্ধান্ত নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca