নাচোল প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে উপজেলা আইন শৃংঙ্খলা কমিটির মাসিকসভা অনুষি।ঠত হয়েছে।
বৃহস্প্রতিবার সকাল ১০টায় উপজেলা মিনি কন্সফারেন্স রুমে উপজেলা নির্বাহী অফিসার প্রিংকা দাস এর সভাপতিত্বে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভ’মি) সুলতানা রাজিয়া, নাচোল থানার অপিসার ইনচার্জ সুকোমল চন্দ্র দেবনাথ, উপজেলা কৃষি অফিসার সলেহ আকরাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান আবু তাহের খোকন,পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক দুরুল হোদা, জামায়াতের উপজেলা আমীর ইয়াকুব আলী,পৌর নায়েবে আমীর রফিকুল ইসলাম, নাচোল ইউপি চেয়ারম্যান সফিকুল ইসলাম,মাধ্যমিক শিক্ষা অফিসার দুলাল উদ্দিন খান, পল্লী উন্নয়ন কর্মকর্তা হারুন অর রশিদ,পিআইও দুলাল উদ্দিন, মহিলা বিষয়ক কর্মকর্তা বন্দনা সাহাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, শিক্ষকমন্ডী ও গণমাধ্যম কর্মী। সভায় বাল্যবিয়ে, মাদক,ইভটিজিং, যানযট নিরসন, সরকারী খাস জায়গায় বাড়ী নির্মান বিষয়ে আলোচনা করা হয়।