• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন

সিলেট বন্দরবাজার থেকে ৯শ’ পিস ইয়াবাসহ যুবক আটক

Reporter Name / ১০৭ Time View
Update : রবিবার, ৫ জুলাই, ২০২৬

সিলেট নগরীর বন্দরবাজারের হোটেল মাশারাফিয়ার সামনে থেকে রোমন লাল হরিজন নামে এক যুবককে আটক করা হয়েছে।

পুলিশের দাবি, তার সঙ্গে ছিল মাদকের একটি বড় চালান।

৪ এপ্রিল রাতে বিষয়টি জানিয়েছে সিলেট মহানগর পুলিশের গণমাধ্যম শাখা।

তারা জানায়, শুক্রবার ৩ এপ্রিল রাত ৯টার দিকে অভিযান চালিয়ে তাকে আটক করে কোতোয়ালী থানার বন্দরবাজার ফাঁড়ির একদল সদস্য।

আটক রোমন লাল হরিজন (১৮) কাষ্টঘর সুইপার কলোনির ১২নং বাসার দিলু লাল হরিজন ও কাজলী লাল হরিজনের ছেলে।

এসময় তার কাছ থেকে ৯০০ পিস ইয়াবার একটি বড় চালান জব্দ করা হয়।

তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা (নং ৫/৪/৭/২৬) দায়ের করে রোমনকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. মনজুরুল আলম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca