• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন

নাচোলে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত হয়েছে

Reporter Name / ১০০ Time View
Update : সোমবার, ৬ জুলাই, ২০২৬

নাচোল প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের নাচোল পল্লী উন্নয়ন দিবস পালিত হয়েছে। সোমবার সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও বিআরডিবি এর আয়োজনে র‌্যালি শেষে উপজেলা পরিষদ হল রুমে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা দাস এর সভাপতিত্বে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) সুলতানা রাজিয়া, নাচোল উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের খোকন, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক দুরুল হোদা, উপজেলা জামায়াতের আমীর ইয়াকুব আলী, পৌর জামাতের আমীর মনিরুল ইসলাম, বীরমুক্তিযোদ্ধা এরফান আলী,কসবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকারিয়া আল মেহরাব। এছাড়া আরো উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ,সূধীবৃন্দ ও গণমাধ্যম কর্মী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা হারুন অর রশিদ। আলোচনা শেষে ইসলামপুর সদাবিক পুরুষ দলের মামুনুর রশিদ ও ওপূর্ব মির্জাপুর সদাবিক মহিলা দলে আকতারা বেগমকে উদ্যোক্তা ঋণের চেক বিতরণ করা হয়। শিংরোল সমবায় সমিতি লিঃ এর হাসান আলীকে ও আখিলা মহিলা পল্লী উন্নয়ন দলের আরফিনা খাতুনকে ক্রেস ও পূর্ব মির্জাপুর কৃষক সমবায় সমিতি লিঃ এর আব্দু কাদের ও নাচোল কলেজ পাড়া মহিলা উন্নয়ন দলের নাদিরা বেগমকে গাছের চারা প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca