• শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১২ অপরাহ্ন
শিরোনাম
নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে বীরগঞ্জে উত্তেজনা, ৩ ঘণ্টা সড়ক অবরোধ ধামইরহাট উপজেলা হাসপাতালে গেটের সামনেই ড্রেন থেকে নবজাত শিশুর মৃত্যু দেহ উদ্ধার রাষ্ট্রপতির আগমন ঘিরে দিন রাতভর সাজাছে ঠাকুরগাঁও, রাঙিয়ে তোলা হচ্ছে শহর মিয়ানমারে পাচারের সময় ১১ হাজার কেজি সারসহ ৩ পাচারকারী আটক নাচোলে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ নাচোলে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা ২০২৬ এর উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে ২৪/৭ সেবার প্রতিশ্রুতি নিয়ে চালু হলো ‘ইজি ফাস্ট কুরিয়ার সার্ভিস রাজবাড়ীতে নারী উদ্যোক্তার ওপর হামলা ও শ্লীলতাহানির মামলায় ৩ আসামি গ্রেপ্তার নাচোলে প্রশাসনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে দুই ইউপি চেয়ারম্যান বরখাস্ত রাবিতে নাচোল ছাত্রকল্যাণ সমিতির নবীনবরণ ও কমিটি হস্তান্তর অনুষ্ঠান অয়োজিত নতুন কমিটির সভাপতি ওয়াদুদ ও সাধারণ সম্পাদক সাদিয়া আফ্রিন প্রীতি

চাঁপাইনবাবগঞ্জ লিগ্যাল এইড অফিসে ছয় মাসে দেড় হাজার মামলা নিষ্পত্তি, ক্ষতিপূরণ আদায় দেড় কোটি টাকা

Reporter Name / ১৪৮ Time View
Update : শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬

চলতি বছরের জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত ৬ মাসে চাঁপাইনবাবগঞ্জ জেলা লিগ্যাল এইড অফিসে বিকল্প পদ্ধতিতে দেড় হাজার বিরোধ নিষ্পত্তি হয়েছে। এছাড়াও ক্ষতিপূরণ ও পাওনা টাকা আদায় করে বিচারপ্রার্থীদের নিকট প্রদান করা হয়েছে দেড় কোটি টাকা। গত ৬ মাসে বিকল্প পদ্ধতিতে বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে মোট ১৮০০ টি আবেদন দাখিল করা হয়েছে। বৃস্পতিবার সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এ তথ্য জানান জেলা লিগ্যাল এইড অফিসার ও সিনিয়র সিভিল জজ জনাব মোঃ আবু সাঈদ।

তিনি আরো জানান, গত ৬ মাসে নিয়মিত আদালতে দায়েরকৃত মোট ২৫০ টি মামলায় আইনগত সহায়তা প্রদান করা হয়েছে এবং আইনগত পরামর্শ প্রদান করা হয়েছে ১৪০০ জন বিচারপ্রার্থীকে। এসময় জেলা লিগ্যাল অফিসের আইনগত সহায়তা সেবা প্রদান সম্পর্কে জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে তৃণমূল পর্যায়ে সভা-সেমিনারসহ ১৯ টি সচেতনামূলক অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। সরেজমিনে নালিশী জমি পরিদর্শণের মাধ্যমে নিষ্পত্তি করা হয়েছে অসংখ্য বিরোধ।

উল্লেখ্য যে, বিগত ২০২৪ সালে বিকল্প পদ্ধতিতে বিরোধ নিষ্পত্তি হয়েছিলো ২০৬ টি বিরোধ এবং আবেদন দাখিল হয়েছিলো ২৩৯ টি। ২০২৫ সালের মার্চ মাসের মাঝামাঝি সময়ে বর্তমান লিগ্যাল এইড অফিসার মোঃ আবু সাঈদ লিগ্যাল এইড অফিসে যোগদানের পর সরেজমিনে নালিশী জমি পরিদর্শণ অন্তে বিরোধ নিষ্পত্তি ও তৃণমূল পর্যায়ে লিগ্যাল এইড সম্পর্কে সচেতনতা বৃদ্ধির মাধ্যমে বিচারপ্রার্থী মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি পেতে থাকে। এ বছর বিকল্প পদ্ধতিতে বিরোধ নিষ্পত্তি বেড়ে দাঁড়ায় ৮০০ তে এবং ১০০০ টি আবেদন দাখিল হয়।

বর্তমানে জেলা লিগ্যাল এইড অফিস সারা দেশের ৬৪ টি জেলার মধ্যে মামলা নিষ্পত্তি ও আবেদন দাখিলের দিক থেকে ৫ম স্থানে অবস্থান করছে। সচেতনতামূলক অনুষ্ঠান আয়োজনের ক্ষেত্রে দ্বিতীয় অবস্থানে রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca