• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন

নাচোলে ট্রেনে কাটা এক ব্যক্তি নিহত

Reporter Name / ১৮২ Time View
Update : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬

অলিউল হক ডলার :
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে রেল ক্রসিং এর সময় ট্রেনে কাটাপড়ে এক ট্রলি ড্রাইভার নিহত হয়েছে। ঘটনাটি ঘটে আজ বৃহস্পতিবার সকাল ৬টা ১৫মিনির দিকে নাচোল রেল গেট ক্রসিং এর সময়।
নিহত ব্যক্তি নাচোল পৌর এলাকার বান্দ্রা গ্রামের মহিবুর রহমানের ছেলে টিমন আলী (৩১)বলে জানাগেছে।
নাচোল থানার অফিসার ইনচার্জ সুকোমল চন্দ্র দেবনাথ জানান, রহনপুর থেকে ছেড়ে যাওয়া ট্রেনটি নাচোল রেল গেট এলাকায় আসলে রেল গেট ক্রসিংয়ের সময় ট্রেনে কেটে পড়ে পাওয়ার ট্রিলার চালক মারা যায়। পুলিশ ঘটনাস্থলে থেকে মরদেহ উদ্ধার করেছে। স্থানীয়রা জানাই, দীর্ঘদিন ধরে কোন গেট ম্যান না থাকায় সেখানে একাধিকবার দূর্ঘটনা ঘটছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca