• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন

নাচোলে ডাসকো’র উদ্যোগে ৩২তম আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

Reporter Name / ২৬৭ Time View
Update : সোমবার, ১০ আগস্ট, ২০২৬

নাচোল প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ডাসকো ফাউন্ডেশনের উদ্যোগে ৩২তম আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত হয়েছে। রবিবার সকাল ১০টায় নাচোল উপজেলা পরিষদ মিলনায়ন থেকে একটি বর্নাঢ্য শোভাযাত্রা নাচোল পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। আদিবাসী নেতা বিধান সিং এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সাংসদ ড.মুঃ মিজানুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) সুলতানা রাজিয়া, উপজেলা জামায়াতের আমীর ইয়াকুব আলী, ডাসকো ফাউন্ডেশনের থ্রাইভ প্রকল্প সমন্বয়কারী তোফাজ্জল হোসেন, এসেডোর নির্বাহী পরিচালক রবিউল আলম,আদিবাসী নেতা হিংগু মুর্মু। এছাড়া আরো উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সেক্টেটারী মোবারক হোসেন, নায়েবে আমীর রফিকুল ইসলাম, ডাসকো ফাউন্ডেশনের থ্রাইভ প্রকল্পের প্রজেক্ট অফিসার খ্রীষ্টিনা বেসরা, কমিউনিটি ডেভেলপমেন্ট অর্গানাইজার সনজিদ কর্মকার ও মুক্তি রানী। আলোচনা শেষে আদিবাসীদের বিভিন্ন দাবী দাওয়া সম্বলিত অনুষ্ঠানের প্রধান অতিথির নিকট স্বারকলিপি প্রদান করেন। অনুষ্ঠান শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca