• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন

নাচোলে নতুন কুড়ি স্পোর্টস-২০২৬ এর দেশ সেরা শামিমকে সংবর্ধনা

Reporter Name / ২১৫ Time View
Update : সোমবার, ১০ আগস্ট, ২০২৬

নাচোল প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের নাচোলের কৃতি সন্তান নতুন কুড়ি স্পোর্টস-২০২৬ এর জাতীয় পর্যায়ে ম্যান অব দ্যা টুর্নামেন্ট হওয়ায় শামিমকে সংবর্ধনা প্রদান করেছে তার নিজ শিক্ষা প্রতিষ্ঠান মুন্সি হযরত আলী উচ্চ বিদ্যালয়। সোমবার (১০ আগস্ট) বেলা সাড়ে ১০টায় মুন্সি হযরত আলী উচ্চ বিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের আয়োজনে স্কুল প্রাঙ্গনে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনাসভা অনুষিঠত হয়। র‌্যালী শেষে মনোজ্ঞ ডিসপ্লে ও শামিম এক ওভার বল করে তার বোলিং নৈপুন্য প্রদর্শন করেন। প্রধান শিক্ষক সাদিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন নাচোল উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা দাস। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) সুলতানা রাজিয়া, নাচোল উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের খোকন, নাচোল মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ ওবাইদুর রহমান, পৌর জামায়াতের আমীর মনিরুল ইসলাম, নাচোল ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালক তোহিদুল ইসলাম শাহীন। এছাড়া আরো উপস্থিত ছিলেন নাচোল সরকারী কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ হাফিজুর রহমান,অবসর প্রাপ্ত প্রভাষক শফিকুল আলম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দুলাল উদ্দিন খানসহ অত্র প্রতিষ্ঠানের শিক্ষকমন্ডলী, শামিমের বাবা মা ও এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ। আলোচনা শেষে শামিমকে প্রতিষ্ঠানের পক্ষ থেকে বিভিন্ন প্রকার উপঢোকন প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca