• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন

নাচোলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পকেট কমিটি গঠনের অভিযোগ প্রধান শিক্ষিকার বিরুদ্ধে

Reporter Name / ৪০১ Time View
Update : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬

নাচোল প্রতিবেদক:
চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল উপজেলার ভাতসা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে কোন প্রকার তফসিল ছাড়াই প্রধান শিক্ষিকা মোসাঃ খালেদা খাতুনের পছন্দমত ম্যানেজিং কমিটি গঠনের অভিযোগ এনে মানববন্ধন করেছে স্থানীয় সচেতন মহল।
আজ বেলা ১১টার সময় অত্র শিক্ষাঙ্গনের সামনে স্থানীয় সচেতন মহলের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সেখানে বক্তারা অভিযোগ করে বলেন,প্রধান শিক্ষিকা তার মনগড়া কমিটি গঠন করছেন।আমরা জানতে পারলে প্রাথমিক শিক্ষা অফিস বরাবর অভিযোগ দাখিল করি, কিন্তু অভিযোগটি সুষ্ঠ তদন্ত না করে কমিটির অনুমোদন করা হয়।
কমিটি অনুমোদনের পর প্রধান শিক্ষিকা তার ছেলে সালেহ আহমেদ তন্ময় কে দিয়ে মুঠোফোনে দাতা সদস্য মোঃ শহিদুল হাসান ও স্থানীয় বাসিন্দা মোঃ ইলিয়াস আহম্মেদ কে প্রাণনাশের হুমকি প্রদান করে এবং বলে এ বিষয় নিয়ে আর বাধা দিলে খাল কেটে পুতে দিব।
স্থানীয় বাসিন্দারা প্রধান শিক্ষিকার ছেলের এমন প্রাণ- নাশের হুমকি ও  প্রধান শিক্ষিকার অনিয়মের অভিযোগের জন্য তার অপসারণের দাবি তুলেন এবং অপসারণ না করা হলে কঠোর কর্মসূচী গ্রহন করা হবে বলে জানান। যা নিয়ে এলাকায় ক্ষোভ বিরাজ করছে।

এ বিষয়ে প্রধান শিক্ষিকার সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমার বিরুদ্ধে এসব অভিযোগ মিথ্যা ভিত্তিহীন।আমি তফসিল দিয়েই কমিটির গঠন করি,তারপরও তারা অভিযোগ দিলে তদন্ত কমিটির সুপারিশের মাধ্যমে কমিটি অনুমোদন হয়। নব গঠিত কমিটির একটি মাসিক সভা ও অনুষ্ঠিত হয়েছে।

এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মজনু মিয়ার সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি মিটিংয়ে আছি, তবে শুনেছি কমিটি গঠন নিয়ে মানববন্ধন হচ্ছে।বিষয়টি নিয়ে ইউএনওর সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca