অলিউল হক ডলার:
চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলা আ,লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল কাদের কে আটক করেছে নাচোল থানা পুলিশ।
শুক্রবার দিবাগত রাত ২টার দিকে নাচোল থানা পুলিশ ডিবি পুলিশের সহায়তায় তাকে নিজ বাড়ি থেকে আটক করে।
নাচোল থানার ওসি সুকোমল চন্দ্র দেবনাথ আটকের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, নাচোল থানার একটি পূর্বের মামলায় এবং আ,লীগের শোক দিবসে নাশকতার আশঙ্কায় তাকে গ্রেপ্তার দেখিয়ে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হবে।