• রবিবার, ২১ জুন ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন
শিরোনাম
টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে নেমে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু ভালোবাসার বিয়ের আট মাস পার হতে না হতে স্বামী রহস্যজনক মৃত্যু স্ত্রী পলাতক ইউনিয়ন বিএনপির সভাপতির মাদক সেবনের ভিডিও ভাইরাল প্রেমের টানে চীন থেকে নবীনগরে: বিয়ের আশায় তরুণীর বাড়িতে চীনা যুবক, এলাকায় চাঞ্চল্য অবৈধভাবে সার পাচারকালে হাতেনাতে আটক; ভ্রাম্যমাণ আদালতে জরিমানা ঠাকুরগাঁওয়ে অবৈধ বালু উত্তোলন: বালু ব্যবসায়ীকে ৯০ হাজার টাকা জরিমানা ভাগ্য বদলাতে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে নিখোঁজ টাঙ্গাইলের শহিদুল স্টার্টআপ সাইন্স প্রজেক্ট নাচোলের এশিয়ান স্কুল জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন: জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করার জন্য প্রস্তুত নাচোলে স্মার্ট ফোনের অপব্যবহার, মাদক, কিশোর অপরাধ ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময়সভা আবারও ঠাকুরগাঁও জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত মোঃ খাইরুল ইসলাম

সাপাহারে মাল্টা চাষে ব্যাপক সম্ভাবনা: বাজারজাত নিয়ে বিপাকে চাষীরা!

Reporter Name / ৩৬২ Time View
Update : বৃহস্পতিবার, ২১ জানুয়ারী, ২০২১

মনিরুল ইসলাম, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহারে অন্যান্য ফসলের ন্যায় মাল্টা চাষ একটি অনুকূলতা এনেছে। কিন্তু বানিজ্যিক ভাবে মাল্টা বাজারজাত করণের কোন সুবিধা না থাকার ফলে অনেকটা অনাগ্রহ হয়ে পড়ছেন এলাকার মাল্টা চাষীরা।
এ উপজেলায় আমের মৌসুমে বিভিন্ন এলাকা হতে আম ক্রয় বিক্রয়ের জন্য আসেন ব্যাপারী। কিন্তু এ অঞ্চলে আমের পাশাপাশি কৃষকেরা উদ্বুদ্ধ হয়েছেন মাল্টা, পেয়ারা, বরই সহ নানাবিধ ফসল উৎপাদনে। কিন্তু এই উপজেলায় শুধু আম ছাড়া অন্য কোন ফলের বানিজ্যিক ভাবে বিপননের সুবিধা না থাকায় অনেকটাই বিপাকে পড়ছেন এলাকার চাষীরা।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, চলতি বছরে এ উপজেলায় প্রায় ৩০ হেক্টর জমিতে মাল্টা চাষ হচ্ছে। আবহাওয়া অনুকূলে থাকায় মাল্টা মৌসুমগত ভাবে একবার উৎপাদন হয়। কিন্তু বিভিন্ন জাতের মাল্টা বছরে দুই বার উৎপাদন হচ্ছে বলে জানান মাল্টা চাষীরা।

উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায় প্রাথমিক অবস্থায় কৃষকেরা পরীক্ষামূলক ভাবে মাল্টা চাষ করছে। কিন্তু মাল্টার ফলন ও মাটির অনুকূলতায় মাল্টা চাষে নতুন সম্ভাবনা দেখছেন এলাকার চাষীরা। এ উপজেলায় আমের মৌসুমে দেশের বিভিন্ন অঞ্চল হতে আম ব্যাপারীরা আসেন আম ক্রয়ের জন্য। কিন্তু মাল্টা সহ অন্যান্য ফলের বানিজ্যিক ভাবে বাজারজাত করণের কোন ব্যাবস্থা না থাকায় বিপাকে মাল্টাচাষীরা। মাল্টা উৎপাদনের পর রাস্তায় ভ্যানে করে মাল্টা বিক্রয় করতে হয় বলে জানান একাধিক মাল্টা চাষী।
মাল্টা যদি বানিজ্যিক ভাবে বাজারজাত করণের সুবিধা তৈরী করা হয় তাহলে এই অঞ্চলে মাল্টা চাষ ব্যাপক ভাবে বাড়বে বলে ধারণা করছেন এলাকার মাল্টাচাষীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category