• রবিবার, ০৩ মে ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন
শিরোনাম
জ্বালানি সংকট ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে নওগাঁয় ১১ দলীয় জোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রাজাপুরে ভাড়া বাসা থেকে পুলিশ কনস্টেবলের স্ত্রীর লাশ উদ্ধার নরসিংদীতে রাস্তায় পড়ে থাকা এসএসসি পরীক্ষার ২৬৮ খাতা উদ্ধার রামুতে বন্য হাতির আক্রমণে মা মেয়ের মর্মান্তিক মৃত্যু বাহুবলে বন্যাদুর্গত হাওরাঞ্চল পরিদর্শন, ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তার আশ্বাস মহানন্দা সেতুতে টোল আদায় বন্ধে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন নাচোলে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনি ও পুরস্কার বিতরণ বেলগাছি রেলওয়ে স্টেশন অবহেলায় জর্জরিত, চরম দুর্ভোগে যাত্রীরা টাঙ্গাইলে পরিমাপে জ্বালানি তেল কম: ৫০ হাজার টাকা জরিমানা চিতলমারীতে হতদরিদ্র রিনা বেগম পেলেন নতুন গৃহ

সাপাহারে পরিস্কার পরিচ্ছন্ন অভিযান!

Reporter Name / ৩১৮ Time View
Update : শুক্রবার, ২২ জানুয়ারী, ২০২১

মনিরুল ইসলাম, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: “পরিচ্ছন্ন বাংলাদেশের স্বপ্ন” স্লোগানকে সামনে রেখে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্যে দিয়ে নওগাঁর সাপাহারে বিডি ক্লিনের উদ্যেগে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।
শুক্রবার বেলা ১১টার দিকে সংগঠনের নির্ধারিত শপথ পাঠ শেষে বিডি ক্লিন সাপাহার এর সমন্বয়ক বোরহান সুলতানের নের্তৃত্বে উপজেলা পরিষদ চত্বরে প্রায় ঘন্টাকাল ব্যাপী পরিস্কার পরিচ্ছন্ন অভিযান পরিচালনা করা হয়। এসময় উপস্থিত থেকে উক্ত পরিচ্ছন্ন অভিযানে অংশ গ্রহন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কল্যাণ চৌধুরী, সাংবাদিক মনিরুল ইসলাম সহ বিডি ক্লিনের ৩০ জন পরিচ্ছন্ন কর্মী।
উপজেলা পরিষদে ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকা পরিবেশ ধ্বংসকারী পলিথিন সহ সব ধরণের ময়লা আবর্জনা পরিস্কার করেন পরিচ্ছন্ন কর্মীরা।
এসময় বিডি ক্লিনের সকল সদস্যদের এ সমাজসেবা মূলক কাজের প্রশংসা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কল্যাণ চৌধুরী তৎসঙ্গে এ ধরণের কাজ অব্যহত রাখার জন্য তাদের প্রতি আহ্বান জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category