• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
শিরোনাম
‎সুন্দরবনে অবমুক্ত বাঘিনীর রহস্যময় অন্তর্ধান: ৪০টি ক্যামেরায় মিলছে না অস্তিত্ব ‎ ‎ নাচোলে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নাচোলে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বাছাই পর্ব অনুষ্ঠিত নাচোল উপজেলা আ,লীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আটক ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী নিয়োগ পেলেন ইউপি সদস্য নাচোলে মাদক, বাল্যবিয়ে ও ইভটিজিং বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত মোবাইল অ্যাপসে মুরগির খামার নিয়ন্ত্রণ নাচোলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পকেট কমিটি গঠনের অভিযোগ প্রধান শিক্ষিকার বিরুদ্ধে নাচোলে নতুন কুড়ি স্পোর্টস-২০২৬ এর দেশ সেরা শামিমকে সংবর্ধনা নাচোলে ডাসকো’র উদ্যোগে ৩২তম আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

ঘুমধুম সীমান্তে ‘বন্দুকযুদ্ধে’ এক রোহিঙ্গা ইয়াবা পাচারকারী নিহত

Reporter Name / ৩০৮ Time View
Update : শুক্রবার, ২২ জানুয়ারী, ২০২১

মিয়ানমার থেকে ইয়াবার চালান পাচারকালে কক্সবাজারের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের সঙ্গে বন্দুকযুদ্ধে এক ইয়াবা পাচারকারী রোহিঙ্গা নিহত হয়েছেন।

নিহত আব্দুর রহিম (২৫) উখিয়া কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প-১ এর বাসিন্দা। ঘটনাস্থল থেকে বিজিবি ৫০ হাজার ইয়াবা ও একটি দেশীয় এক নলা বন্দুক ও চার রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে। এ ঘটনায় বিজিবির দুই সদস্য আহত হয়েছে। শুক্রবার (২২ জানুয়ারি) ভোরে উখিয়া সংলগ্ন বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তে এ ঘটনা ঘটে।

বাইশফাঁড়ি বিওপি এলাকা দিয়ে মাদকের চালান মিয়ানমার থেকে বাংলাদেশে ঢুকছে এমন সংবাদের ভিত্তিতে বাইশফাঁড়ি বিওপির দুইটি আভিযানিক টহল দল ঘুমধুম ইউনিয়নের দক্ষিণ বাইশফাঁড়ি এলাকায় অবস্থান নেয়। এসময় মাদাক পাচারকারীদের একটি দল বাংলাদেশের দিকে আসতে দেখে তাদেরকে চ্যালেঞ্জ করলে তারা দুইভাগে বিভক্ত হয়ে তাদের হাতে থাকা অস্ত্র-সস্ত্র দিয়ে বিজিবির টহল দলকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি বর্ষণ শুরু করে। এতে টহল দলও পাল্টা গুলি করে। এক পর্যায়ে অজ্ঞাতনামা ইয়াবা ব্যবসায়ীরা জঙ্গলের মধ্য দিয়ে মিয়ানমারে পালিয়ে যায়।

পরে ঘটনাস্থল থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তিকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে। তাকে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে জিজ্ঞাসাবাদে তার পরিচয় নিশ্চিত হওয়া যায়। গোলাগুলির সময় বিজিবি দুই সদস্য আহত হন। তাদের উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca