• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
‎সুন্দরবনে অবমুক্ত বাঘিনীর রহস্যময় অন্তর্ধান: ৪০টি ক্যামেরায় মিলছে না অস্তিত্ব ‎ ‎ নাচোলে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নাচোলে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বাছাই পর্ব অনুষ্ঠিত নাচোল উপজেলা আ,লীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আটক ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী নিয়োগ পেলেন ইউপি সদস্য নাচোলে মাদক, বাল্যবিয়ে ও ইভটিজিং বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত মোবাইল অ্যাপসে মুরগির খামার নিয়ন্ত্রণ নাচোলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পকেট কমিটি গঠনের অভিযোগ প্রধান শিক্ষিকার বিরুদ্ধে নাচোলে নতুন কুড়ি স্পোর্টস-২০২৬ এর দেশ সেরা শামিমকে সংবর্ধনা নাচোলে ডাসকো’র উদ্যোগে ৩২তম আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

মুজিববর্ষে ঘর পেলো ৬৬ হাজারের বেশি পরিবার

Reporter Name / ২৯০ Time View
Update : শনিবার, ২৩ জানুয়ারী, ২০২১

মুজিববর্ষ উপলক্ষে ৬৬ হাজারের বেশি গৃহ ও ভূমিহীন পরিবারকে ২ শতাংশ জমিসহ নতুন বাড়ি উপহার দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রতিশ্রুতি দিয়েছেন, মুজিববর্ষে কেউ গৃহহীন থাকবে না। সীমিত সম্পদেই সবার ঠিকানা করে দেবে সরকার।

শনিবার সকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশে এসব পরিবারের মধ্যে জমি ও গৃহ প্রদান অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী। এসময় তিনি জানান, দুঃস্থ মানুষগুলোর ঘর যাতে মানসম্পন্ন হয়, সে বিষয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে তদারকি করা হচ্ছে।

প্রশাসনের কর্মকর্তা এবং জনপ্রতিনিধিরা ঘর নির্মাণে অতুলনীয় কাজ করেছে বলেও জানান শেখ হাসিনা। খুব শিগগিরই আরও এক লাখ নতুন ঘর তৈরি করে দেয়া হবে বলেও জানান তিনি। আনুষ্ঠানিক বক্তব্য শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জমি ও গৃহ প্রদান অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন।

এ সময় সরাসরি সংযুক্ত ছিল খুলনার ডুমুরিয়া উপজেলা, চাঁপাইনবাবগঞ্জ সদর, নীলফামারীর সৈয়দপুর ও হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা প্রশাসন। পাশাপাশি দেশের সব উপজেলা অনলাইনে এ অনুষ্ঠানে যুক্ত হয়।

এই প্রকল্প বাস্তবায়নের মধ্য দিয়ে অসহায় ভূমিহীন এবং গৃহহীন ৯ লাখ পরিবারের স্বপ্ন পূরণ হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca