• সোমবার, ২২ জুন ২০২৬, ১০:৫০ অপরাহ্ন

নাচোলে জনকল্যাণ পরিষদের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

Reporter Name / ৩৫৩ Time View
Update : শনিবার, ২৩ জানুয়ারী, ২০২১

অলিউল হক ডলার,নাচোলঃ
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে জনকল্যাণ পরিষদেও উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। আজ শনিবার বিকাল সাড়ে ৩টায় নাচোল উপজেলা স্কুল মাঠে নাচোল উপজেলা বাজারের আশেপাশে এলাকার দুঃস্থ অসহায় ব্যাক্তিদের মাঝে কম্বল বিতরণ করেন স্বেচ্ছাসেবী সংস্থা নাচোল জনকল্যান পরিষদেও সভাপতি ও নাচোল উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আবু তাহের খোকন। এসময় উপস্থিত ছিলেন জনকল্যাণ পরিষদের সাধারন সম্পাদক প্রভাষক শফিকুল আলম, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার নাচোল উপজেলা শাখার সিনিয়র সহসভাপতি আবুল হোসেন, জনকল্যাণ পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক ও নাচোল প্রেস ক্লাবের সভাপতি অলিউল হক ডলার, সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান, নাচোল নিউজের সম্পাদক হাবিবুল্লাহ সিপন, দৈনিক নব অভিযানের নাচোল প্রতিনিধি জাহাঙ্গীর আলম বাবু প্রমুখ। জনকল্যাণ পরিষদের সভাপতি বলেন এই শৈত্য প্রবাহে সমাজের ছিন্নমুল মানুষের জন্য স্বেচ্ছাসেবী সংগঠন জনকল্যাণ পরিষদ সামান্য কিছু মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করে যাচ্ছে। তিনি সমাজের বিত্তবানদের সমাজের ছিন্নমুল মানুষের পাশে থাকার উদাত্ত আহবান জানান। বিত্তবানরা আমাদের সংঙ্গে যোগাযোগ করলে আমারা সঠিক তালিকা করে তা দেওয়ার ব্যবস্থা করে দিবো।সভাপিত জানান আজ স্টেশন ও উপজেলা এলাকায় ১০০জন শীতার্তদের মাঝে কম্বল বিরতণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category