• বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৮ অপরাহ্ন
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জে ২৪/৭ সেবার প্রতিশ্রুতি নিয়ে চালু হলো ‘ইজি ফাস্ট কুরিয়ার সার্ভিস রাজবাড়ীতে নারী উদ্যোক্তার ওপর হামলা ও শ্লীলতাহানির মামলায় ৩ আসামি গ্রেপ্তার নাচোলে প্রশাসনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে দুই ইউপি চেয়ারম্যান বরখাস্ত রাবিতে নাচোল ছাত্রকল্যাণ সমিতির নবীনবরণ ও কমিটি হস্তান্তর অনুষ্ঠান অয়োজিত নতুন কমিটির সভাপতি ওয়াদুদ ও সাধারণ সম্পাদক সাদিয়া আফ্রিন প্রীতি ‎ভরা মৌসুমেও চড়া দামে ইলিশ কাহারোলে ৪৫০ বস্তা সার উদ্ধার হ্যাকিং ও প্রতারণা চক্রের ৪সদস্য আটক সিসি ক্যামেরার আওতায় চাঁপাইনবাবগঞ্জ: শহরের নিরাপত্তায় চালু হলো আধুনিক কন্ট্রোল রুম চাঁপাইনবাবগঞ্জ লিগ্যাল এইড অফিস:সাত মাসে ১৯৮৭ মামলা নিষ্পত্তি, ক্ষতিপূরণ আদায় ২ কোটি টাকা ‎সুন্দরবনে অবমুক্ত বাঘিনীর রহস্যময় অন্তর্ধান: ৪০টি ক্যামেরায় মিলছে না অস্তিত্ব ‎ ‎

রাজবাড়ীতে নারী উদ্যোক্তার ওপর হামলা ও শ্লীলতাহানির মামলায় ৩ আসামি গ্রেপ্তার

Reporter Name / ৪৮ Time View
Update : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

রাজবাড়ী সদর উপজেলায় নারী উদ্যোক্তা ও তাঁর কর্মীদের ওপর হামলা এবং শ্লীলতাহানির অভিযোগে দায়ের করা মামলায় তিন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাজবাড়ী সদর থানা এলাকায় অভিযান চালিয়ে এজাহারনামীয় ও তদন্তে প্রাপ্ত তিন আসামিকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মোঃ হেলালউদ্দিন (৩৮), মোঃ আব্দুল্লাহ আল সিয়াম খান (১৯) ও মোঃ রুবেল হোসেন (১৯)।

মামলার এজাহার সূত্রে জানা যায়, রাজবাড়ী সদর থানাধীন বিনোদপুর সাকিনস্থ বড় বাজারের কাদেরিয়া সুপার মার্কেটের তৃতীয় তলায় ‘আস্থা পোশাক শিল্প’ নামে একটি প্রতিষ্ঠান পরিচালনা করেন নারী উদ্যোক্তা জাকিয়া সুলতানা। প্রতিষ্ঠানের সাবেক এক কর্মচারীর সঙ্গে প্রাতিষ্ঠানিক হিসাব সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে গত ২৯ আগস্ট দুপুর সাড়ে ১২টার দিকে বড় বাজারের সামনের সড়কে জাকিয়া সুলতানা ও তাঁর কর্মীরা প্রতিবাদী মানববন্ধনের প্রস্তুতি নিচ্ছিলেন।

এ সময় এজাহারনামীয় বিবাদীরা বেআইনি জনতায় দলবদ্ধ হয়ে অতর্কিত হামলা চালান বলে অভিযোগ করা হয়েছে। হামলায় জাকিয়া সুলতানা ও তাঁর কর্মীদের কিল-ঘুষি ও লাথি মেরে শরীরের বিভিন্ন স্থানে জখম করা হয় এবং একপর্যায়ে শ্লীলতাহানির ঘটনাও ঘটে বলে মামলায় অভিযোগ করা হয়েছে।

এ ঘটনায় জাকিয়া সুলতানা বাদী হয়ে ৯ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৫০ থেকে ৬০ জনকে আসামি করে রাজবাড়ী সদর থানায় মামলা করেন। পরে ১ সেপ্টেম্বর রাজবাড়ী সদর থানায় মামলা নম্বর-০১, তারিখ ০১/০৯/২০২৬ খ্রিস্টাব্দ, ধারা ১৪৩/৩২৩/৩৫৪/৫০৬ পেনাল কোডে মামলা রুজু করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তার তিন আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করার আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

এদিকে মামলার অন্যান্য পলাতক আসামিদের গ্রেপ্তারে রাজবাড়ী সদর থানা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca