*চাঁপাইনবাবগঞ্জের নাচোল থানার প্রতিটি বিটে চলছে পুলিশের মাদক বিরোধী উঠান বৈঠক*
অলিউল হক ডলার,নাচোল:
চাঁপাইনবাবগঞ্জ জেলার মাননীয় পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস ও নাচোল থানার অফিসার ইন চার্জ জনাব সুকোমল চন্দ্র দেবনাথ এর নির্দেশনায় আজ রবিবার বিকাল সাড়ে
৫টার নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়নপর ৭নং ওয়ার্ড উস্মাডাংগা আদিবাসী পাড়ায় মাদক বিরোধী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে৷এতে বিট অফিসার মো: জিয়াউর রহমান মাদকের বিরুদ্ধে আদিবাসী জনগোষ্ঠীর মাঝে সচেতনতা মূলক বক্তব্য রাখেন ও মাদক বিরোধী পুলিশের নিয়মিত অভিযানে আদিবাসী সম্প্রদায়কে থানা পুলিশকে সহযোগিতার জন্য অনুরোধ করেন।