চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপারের নেতৃত্বে মাদক বিরোধী অভিযানে নাচোল থানা পুলিশ কর্তৃক ১৩.৯ কেজি গাজা উদ্ধারসহ একজন মাদক ব্যবসায়ী গাজার ডিলার গ্রেফতার।গতরাত রাত ৮ টা থেকে রাতভর চেষ্টা করে রাত ১১ টা পর্যন্ত নাচোল থানার সূর্যপুর, মুরাদপুর এলাকায় এই অভিযানে পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস, অফিসার ইন চার্জ জনাব সুকোমল চন্দ্র দেবনাথ ও এস আই জিয়াউর রহমান সহ নাচোল থানার ১১ জন অফিসার ফোর্স এই অভিযানে সরাসরি অংশগ্রহণ করে তাদের গ্রেফতার ও গুরুত্বপূর্ণ ভূমিক রাখেন।এই অভিযানে স্থানীয় জনগণ ও গণমাধ্যমকর্মী সর্বাত্মকভাবে প্রত্যক্ষভাবে সহযোগিতা করেন।নাচোল থানা পুলিশের এই সাফল্যে পুলিশ সুপার মহোদয় নাচোল থানার অফিসার ফোর্সদের পুরষ্কার ঘোষণা করেন এবং মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান ব্যক্ত করেন।