• শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন
শিরোনাম
নাচোলে আরিফুল ইসলাম কলেজের ২০২৬/২৭ শিক্ষা বর্ষের ক্লাশের উদ্বোধন আশাশুনিতে ১০০ মিটার বেড়িবাঁধ ধসে নদীগর্ভে, ১৪ গ্রাম ও ৬ হাজার বিঘা জমি-ঘের প্লাবনের শঙ্কা ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিএনপি-জামায়াতসহ ৬ প্রার্থীর মনোনয়ন বৈ,প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ৭ অক্টোবর, প্রতীক বরাদ্দ ৮ অক্টোবর; ভোট ২৯ অক্টোবর নাচোলে আইন শৃংঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠি রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা এনামুল হককে শেষ বিদায় জানানো হল সাতক্ষীরায় বিশ্ব পর্যটন দিবসে  র‌্যালি-আলোচনা নওগাঁয় মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগ-আওয়ামী লীগের ১১ নেতাকর্মী আটক কৃষকের ছেলে সিভিল জজ, আনন্দে ভাসছে গ্রাম নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগে প্রশাসনিক কর্মকর্তার তদবির বাণিজ্য দিনাজপুর বীরগঞ্জে বালুমহাল না থাকায় তীব্র বালু সংকট, সরকারি-বেসরকারি নির্মাণ কাজে স্থবিরতা

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিএনপি-জামায়াতসহ ৬ প্রার্থীর মনোনয়ন বৈ,প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ৭ অক্টোবর, প্রতীক বরাদ্দ ৮ অক্টোবর; ভোট ২৯ অক্টোবর

Reporter Name / ৩৬ Time View
Update : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপি ও জামায়াতসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে জেলা নির্বাচন কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মো. কামরুল ইসলাম প্রার্থীদের মনোনয়ন বৈধ ঘোষণা করেন।

বৈধ ঘোষিত ছয় প্রার্থী হলেন—বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমীন, জেলা বিএনপির সহসভাপতি ওবায়দুল্লাহ্‌ মাসুদ, ১১ দলীয় ঐক্য সমর্থিত বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী দেলাওয়ার হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. খাদেমুল ইসলাম, বাংলাদেশ খেলাফত আন্দোলনের প্রার্থী মো. আব্দুল আলীম নিজামী এবং বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী হুসাইন মুহাম্মদ ওমর ফারুক।

জেলা নির্বাচন কর্মকর্তা মো. কামরুল ইসলাম বলেন, পাঁচটি রাজনৈতিক দলের ছয়জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন এবং সবাই তা জমা দিয়েছেন। তফশিল অনুযায়ী মঙ্গলবার মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়েছে। তিনি বলেন, নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থী, রাজনৈতিক দল এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতায় একটি সুন্দর ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের চেষ্টা থাকবে।

নির্বাচন কমিশনের ঘোষিত তফশিল অনুযায়ী, আগামী ৭ অক্টোবর প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। ৮ অক্টোবর প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। এরপর ২৯ অক্টোবর ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, চলতি বছরের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী দেলাওয়ার হোসেনকে পরাজিত করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংসদ সদস্য নির্বাচিত হন। পরবর্তীতে তিনি দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন। এর পরিপ্রেক্ষিতেই আসনটিতে উপনির্বাচনের তফশিল ঘোষণা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca