• শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
গোবিন্দগঞ্জে ৩ চোরসহ ওষুধ ব্যবসায়ী গ্রেপ্তার, ঠাকুরগাঁওয়ে ফার্মেসিতে ১৭ লাখ টাকার ওষুধ চুরির ঘটনায় পিকআপ ও চুরি হওয়া ওষুধ উদ্ধার নাচোলে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত নাচোলে আরিফুল ইসলাম কলেজের ২০২৬/২৭ শিক্ষা বর্ষের ক্লাশের উদ্বোধন আশাশুনিতে ১০০ মিটার বেড়িবাঁধ ধসে নদীগর্ভে, ১৪ গ্রাম ও ৬ হাজার বিঘা জমি-ঘের প্লাবনের শঙ্কা ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিএনপি-জামায়াতসহ ৬ প্রার্থীর মনোনয়ন বৈ,প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ৭ অক্টোবর, প্রতীক বরাদ্দ ৮ অক্টোবর; ভোট ২৯ অক্টোবর নাচোলে আইন শৃংঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠি রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা এনামুল হককে শেষ বিদায় জানানো হল সাতক্ষীরায় বিশ্ব পর্যটন দিবসে  র‌্যালি-আলোচনা নওগাঁয় মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগ-আওয়ামী লীগের ১১ নেতাকর্মী আটক কৃষকের ছেলে সিভিল জজ, আনন্দে ভাসছে গ্রাম

গোবিন্দগঞ্জে ৩ চোরসহ ওষুধ ব্যবসায়ী গ্রেপ্তার, ঠাকুরগাঁওয়ে ফার্মেসিতে ১৭ লাখ টাকার ওষুধ চুরির ঘটনায় পিকআপ ও চুরি হওয়া ওষুধ উদ্ধার

Reporter Name / ২২ Time View
Update : শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

রহমত আরিফ ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁও পৌর শহরের গোবিন্দনগর এলাকায় সৌহার্দ ফার্মেসিতে দুর্ধর্ষ চুরির ঘটনায় গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা থেকে তিন চোরসহ এক ওষুধ ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ঠাকুরগাঁও সদর থানা পুলিশ। এ সময় চুরি হওয়া ওষুধ বহনে ব্যবহৃত একটি পিকআপ ও চুরি যাওয়া কিছু ওষুধ উদ্ধার করা হয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) গোবিন্দগঞ্জ উপজেলা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাতে ঠাকুরগাঁও পৌর শহরের গোবিন্দনগর বিসিক এলাকায় সৌহার্দ ফার্মেসির টিনের শাটারের তালা ভেঙে চুরির ঘটনা ঘটে। এ সময় দুর্বৃত্তরা দোকান থেকে প্রায় ১৭ লাখ টাকা মূল্যের বিভিন্ন ধরনের ওষুধ এবং নগদ ১০ হাজার টাকা নিয়ে যায়।

চুরির ঘটনায় ফার্মেসির মালিকের অভিযোগের ভিত্তিতে ঠাকুরগাঁও সদর থানা পুলিশ তদন্ত শুরু করে। পরে তথ্যপ্রযুক্তি ও বিভিন্ন সূত্রের সহায়তায় চক্রটির অবস্থান শনাক্ত করা হয়। একপর্যায়ে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে তিন চোর ও এক ওষুধ ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।

এ সময় চুরি হওয়া ওষুধ পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ এবং কিছু চুরি যাওয়া ওষুধ উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, দ্রুত সময়ের মধ্যে চুরির ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করায় ঠাকুরগাঁও সদর থানা পুলিশসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রতি তারা কৃতজ্ঞ। একই সঙ্গে এই চক্রের সঙ্গে আরও যারা জড়িত রয়েছে, তাদের শনাক্ত করে আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছেন তারা।

পুলিশ জানিয়েছে, চুরির ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca