বাংলাদেশ জামায়াতে ইসলামী নাচোল পৌরসভা শাখার উদ্যোগে বেগম মহসিন মাদরাসা মাঠে ভিন্নধর্মাবলম্বী সমাবেশ ও উপহার সামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাচোল পৌরসভা জামায়াতে ইসলামীর আমীর ও মেয়র পদপ্রার্থী মোঃ মনিরুল ইসলাম। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মোঃ ইয়াহইয়া খালেদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর জামায়াতের নায়েবে আমীর ডাঃ মোঃ রফিকুল ইসলাম, ভিন্নধর্মাবলম্বী গুরু মোঃ আশীষ কুমার, ভিন্নধর্মাবলম্বী নেতা স্বপন সাহা, পৌর জামায়াতের সহকারী সেক্রেটারি মোঃ ইসমাইল হোসেন ও মোঃ নুরুল হোদাসহ স্থানীয় নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য ও সামাজিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরা হয়। পরে ভিন্নধর্মাবলম্বীদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়।