চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে নির্বাচনে অংশ নিতে আগ্রহী তরুণ নেতা মো:আসগার হাসান রোমিও তিনি বিভিন্ন সামাজিক কর্মসূচিতে অংশগ্রহণ, সাধারণ মানুষের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা এবং সরকারি সেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেছেন।
নিজের নির্বাচনী ভাবনা তুলে ধরে মো আসগার হাসান রোমিও বলেন, তিনি জনগণের পাশে থেকে কাজ করতে চান। সাধারণ মানুষ যেন সরকারি বিভিন্ন সেবা সহজে ও হয়রানিমুক্তভাবে পেতে পারেন, সে বিষয়ে গুরুত্ব দিতে চান তিনি। পাশাপাশি সরকারি সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন।
তিনি আরও জানান, এলাকার মানুষের সুখ-দুঃখে পাশে থাকা, বিভিন্ন সামাজিক কর্মসূচিতে অংশগ্রহণ এবং সাধারণ মানুষের সমস্যা ও প্রত্যাশাকে গুরুত্ব দেওয়া তাঁর কাজের অন্যতম লক্ষ্য। জনগণের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে নাচোলের সার্বিক উন্নয়নে ভূমিকা রাখতে চান তিনি।
তরুণ নেতৃত্বের মাধ্যমে জনসেবামূলক কর্মকাণ্ডকে আরও গতিশীল করার প্রত্যাশা নিয়ে তিনি জনগণের সমর্থন ও দোয়া কামনা করছেন। একই সঙ্গে তাঁর সম্ভাব্য প্রার্থিতা ঘিরে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আগ্রহ তৈরি হয়েছে। বিভিন্ন রাজনৈতিক মহলের সমর্থন পাওয়ার বিষয়টিও আলোচনায় রয়েছে।
মো : আসগার হাসান রোমিওর প্রত্যাশা জনগণের সমর্থন পেলে সাধারণ মানুষের অধিকার, সরকারি সেবার মানোন্নয়ন এবং এলাকার উন্নয়নে দায়িত্বশীল ভূমিকা রাখতে পারবেন।