• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০২:৪০ অপরাহ্ন
শিরোনাম
টঙ্গী বাজারে পশুখাদ্য ও ওষুধের দোকানে প্রাণিসম্পদ কর্মকর্তার অভিযান, জব্দ মেয়াদোত্তীর্ণ ওষুধ ‎ পঞ্চগড়ে অনুমোদিত নকশার বাইরে ভবন নির্মাণের অভিযোগ, পৌরসভার নোটিশ সায়েদাবাদ জনপদ মোড়ে চাঁদাবাজি, ছিনতাই ও মাদক ব্যবসার অভিযোগ: তদন্তের দাবি এলাকাবাসীর সীমান্তে ৩৫ তরুণকে মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ দিচ্ছে ৫৩ বিজিবি শ্যামনগরে ধানক্ষেত থেকে নিখোঁজ কৃষকের মরদেহ উদ্ধার ঠাকুরগাঁও-১ উপনির্বাচন ঘিরে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন, জোরদার নিরাপত্তা নাচোল পৌরসভার কন্যানগর দারুল উলুম কওমী মাদ্রাসা ও জামে মসজিদে মুসল্লি ও শিক্ষার্থীদের ওযু ও স্যানিটেশন সুবিধা নিশ্চিত করতে নবনির্মিত ১২ পয়েন্টের ওযুখানা ও ৩টি টয়লেটের উদ্বোধন নির্বাচিত হলে সার খোলা বাজারে বিক্রির ব্যবস্থা করব: মির্জা ফয়সল আমিন বগুড়ায় পুলিশের উপর হামলা।। আসামি ছিনিয়ে নেয়ার চেষ্টা, এস আই আহত ঠাকুরগাঁওয়ে কখনও আসেননি, সেই আসনেই প্রার্থী আলীম নিজামী

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন ঘিরে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন, জোরদার নিরাপত্তা

Reporter Name / ২৩ Time View
Update : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬

ঠাকুরগাঁও-১ আসনের আসন্ন উপনির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। নির্বাচনী এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে মাঠপর্যায়ে সতর্ক অবস্থানে রয়েছে বাহিনীটি।
আগামী ২৯ অক্টোবর ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনকে কেন্দ্র করে ঠাকুরগাঁও সেক্টরের অধীন ৫০ বিজিবি ব্যাটালিয়নের ব্যবস্থাপনায় আসনের তিনটি উপজেলার ২২টি ইউনিয়ন ও তিনটি পৌরসভায় মোট ২১ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) সকালে বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, মোতায়েন করা বিজিবি সদস্যরা মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করছেন। নিরাপত্তা জোরদারে বাহিনীর বিশেষায়িত ‘কে-৯’ ডগ ইউনিটও মোতায়েন করা হয়েছে।
এ ছাড়া গোয়েন্দা তৎপরতা বৃদ্ধির পাশাপাশি বডি-ওর্ন ক্যামেরা ও আধুনিক ড্রোনের মাধ্যমে গুরুত্বপূর্ণ স্থানগুলোতে সার্বক্ষণিক নজরদারি চালানো হচ্ছে।
বিজিবি জানায়, ভোটাররা যাতে নির্ভয়ে ও নির্বিঘ্নে ভোটকেন্দ্রে গিয়ে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করা হচ্ছে। একই সঙ্গে নির্বাচনের আগে ও পরে প্রার্থীদের সমান সুযোগ নিশ্চিত করা এবং নির্বিঘ্নে প্রচার-প্রচারণা চালানোর পরিবেশ বজায় রাখার বিষয়েও নজরদারি করা হচ্ছে।
নির্বাচন চলাকালে সীমান্ত অতিক্রম করে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে লক্ষ্যে সীমান্ত এলাকায় নজরদারি ও টহল কয়েক গুণ বাড়ানো হয়েছে।
বিজিবি আশা প্রকাশ করেছে, স্থানীয় জনগণ, রাজনৈতিক দল, প্রার্থী ও গণমাধ্যমকর্মীদের সহযোগিতায় ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন নিরাপদ, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca