• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০২:৪১ অপরাহ্ন
শিরোনাম
টঙ্গী বাজারে পশুখাদ্য ও ওষুধের দোকানে প্রাণিসম্পদ কর্মকর্তার অভিযান, জব্দ মেয়াদোত্তীর্ণ ওষুধ ‎ পঞ্চগড়ে অনুমোদিত নকশার বাইরে ভবন নির্মাণের অভিযোগ, পৌরসভার নোটিশ সায়েদাবাদ জনপদ মোড়ে চাঁদাবাজি, ছিনতাই ও মাদক ব্যবসার অভিযোগ: তদন্তের দাবি এলাকাবাসীর সীমান্তে ৩৫ তরুণকে মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ দিচ্ছে ৫৩ বিজিবি শ্যামনগরে ধানক্ষেত থেকে নিখোঁজ কৃষকের মরদেহ উদ্ধার ঠাকুরগাঁও-১ উপনির্বাচন ঘিরে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন, জোরদার নিরাপত্তা নাচোল পৌরসভার কন্যানগর দারুল উলুম কওমী মাদ্রাসা ও জামে মসজিদে মুসল্লি ও শিক্ষার্থীদের ওযু ও স্যানিটেশন সুবিধা নিশ্চিত করতে নবনির্মিত ১২ পয়েন্টের ওযুখানা ও ৩টি টয়লেটের উদ্বোধন নির্বাচিত হলে সার খোলা বাজারে বিক্রির ব্যবস্থা করব: মির্জা ফয়সল আমিন বগুড়ায় পুলিশের উপর হামলা।। আসামি ছিনিয়ে নেয়ার চেষ্টা, এস আই আহত ঠাকুরগাঁওয়ে কখনও আসেননি, সেই আসনেই প্রার্থী আলীম নিজামী

টঙ্গী বাজারে পশুখাদ্য ও ওষুধের দোকানে প্রাণিসম্পদ কর্মকর্তার অভিযান, জব্দ মেয়াদোত্তীর্ণ ওষুধ ‎

Reporter Name / ১৭ Time View
Update : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬

‎
‎গাজীপুরের টঙ্গী বাজারে পশুপাখির খাদ্য ও ওষুধের দোকানে পরিদর্শন অভিযান পরিচালনা করেছেন গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. শাহিন মিয়া। শনিবার (২৪ অক্টোবর ২০২৬) তিনি এ অভিযান পরিচালনা করেন।
‎অভিযানকালে বাজারের বিভিন্ন দোকান পরিদর্শন করে মেয়াদোত্তীর্ণ ওষুধ ও নিষিদ্ধ পশুখাদ্য জব্দ করা হয়। পশুপাখির স্বাস্থ্য সুরক্ষা এবং নিরাপদ খাদ্য ও ওষুধের ব্যবহার নিশ্চিত করতে এ ধরনের তদারকি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে বলে জানা গেছে।
‎এ বিষয়ে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. শাহিন মিয়া বলেন, “ক্ষতিকর খাদ্যদ্রব্য ও মেয়াদোত্তীর্ণ ওষুধ যারা বিক্রি করবেন, তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। জনস্বার্থে এ ধরনের অভিযান ও তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।”
‎সংশ্লিষ্টদের মতে, পশুপাখির জন্য নিরাপদ খাদ্য ও মানসম্মত ওষুধ নিশ্চিত করতে নিয়মিত বাজার তদারকি অত্যন্ত গুরুত্বপূর্ণ। একই সঙ্গে ব্যবসায়ীদের মেয়াদ যাচাই করে ওষুধ বিক্রি এবং নিষিদ্ধ ও ক্ষতিকর পশুখাদ্য বিপণন থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।
‎
‎
‎


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca