• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন
শিরোনাম
নরসিংদীতে রাস্তায় পড়ে থাকা এসএসসি পরীক্ষার ২৬৮ খাতা উদ্ধার রামুতে বন্য হাতির আক্রমণে মা মেয়ের মর্মান্তিক মৃত্যু বাহুবলে বন্যাদুর্গত হাওরাঞ্চল পরিদর্শন, ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তার আশ্বাস মহানন্দা সেতুতে টোল আদায় বন্ধে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন নাচোলে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনি ও পুরস্কার বিতরণ বেলগাছি রেলওয়ে স্টেশন অবহেলায় জর্জরিত, চরম দুর্ভোগে যাত্রীরা টাঙ্গাইলে পরিমাপে জ্বালানি তেল কম: ৫০ হাজার টাকা জরিমানা চিতলমারীতে হতদরিদ্র রিনা বেগম পেলেন নতুন গৃহ বেনাপোলে পণ্য পরিবহন বন্ধ রেখে বন্দর চেয়ারম্যানের পদত্যাগ দাবি ব্রাহ্মণবাড়িয়ায় রাজস্ব আদায় ও ভূমি সেবায় স্বচ্ছতা নিশ্চিত করতে জেলা প্রশাসকের কঠোর নির্দেশনা

ট্রাফিক আইন মেনে চলতে ট্রাফিক ইন্সপেক্টর শফিউল আলমের বাণী

Reporter Name / ২৬৪ Time View
Update : মঙ্গলবার, ২৬ জানুয়ারী, ২০২১

মোঃ মঈন উদ্দীন চিশতী, দিনাজপুর:
দিনাজপুর জেলায় অনেক দিন চাকরি করার সুবাদে আপনাদের সাথে মধুর সম্পর্ক গড়ে উঠেছে। জানি দিনাজপুরের মানুষ বেশ ভদ্র, স্মার্ট এবং সৌখিন । আপনাদের অনেকেরই মোটরসাইকেল রয়েছে । আপনাদের প্রতি আমার অনুরোধ, মোটরসাইকেল চালানোর সময় অবশ্যই হেলমেট পরবেন।

শফিউল আলম, ট্রাফিক ইন্সপেক্টর,দিনাজপুর জেলা এক ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে জনগণকে সচেতন করার উদ্দেশ্যে এসব কথা বলেন।

তিনি আরো বলেন, আপনারা হয়তো ইতোমধ্যেই জেনেছেন আমরা দিনাজপুর জেলা ট্রাফিক পুলিশ, সড়ক পরিবহন আইন-২০১৮ কার্যকর করছি।

দিনাজপুর শহরে হেলমেট না পরা মোটরবাইকার খুবই কমই দেখা যাচ্ছে। যারা হেলমেট পরছেন না, তাদের প্রতি অনুরোধ রইলো, দয়া করে হেলমেট ছাড়া শহরের রাস্তায় বেরুবেন না। জানি ১০ হাজার টাকা জরিমানা দিতে গেলে আমাদের সাথে আপনাদের সম্পর্কটা তেমন ভালো থাকবে না।

আপনাদের নিরাপত্তা নিয়ে আমরা কাজ করছি। আপনাদের নিরাপত্তার কথা আমরা ভাবি। আপনারা বলুন, ট্রাফিক আইন অমান্য করবো না, জরিমানা দিবো না। আসুন সবাই ট্রাফিক আইন মেনে চলি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category