• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন
শিরোনাম
অনুমোদন ছাড়া অটোরিকশা চালালে কী ব্যবস্থা নেওয়া হবে? গেজেটে যা বলা হয়েছে ১৫ নভেম্বর নয়, মোটরসাইকেলের নম্বরপ্লেটের সময় বাড়ছে আরও দেড় মাস? সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফের মৃত্যুর তদন্তে নতুন মোড় সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় সিলেট অনলাইন প্রেসক্লাবের নিন্দা ও প্রতিবাদ সিলেট সীমান্তে ২০ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ করল বিজিবি পিংক বাসের জন্য নারী চালক তৈরিতে প্রশিক্ষণ দেবে বিআরটিসি, আবেদন যেভাবে জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য দিলেন তাহসিফের বন্ধু দীপ জানুয়ারি থেকে বাড়িভাড়া বাড়ানোর নোটিশ, ভাড়াটিয়াদের নতুন দুশ্চিন্তা শনিবার ৯ থেকে ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না কয়েকটি জেলায় সরকারি বাসা ভাড়া বা সাবলেট দিলে বরাদ্দ বাতিল, ৩১ অক্টোবরের মধ্যে ভাড়াটে সরানোর নির্দেশ

আজ ঢাকার যেসব মার্কেট ও এলাকায় দোকানপাট বন্ধ থাকবে

Reporter Name / ২২ Time View
Update : শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬

সাপ্তাহিক ছুটির দিনে পরিবারের সঙ্গে কেনাকাটা কিংবা প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে রাজধানীর বিভিন্ন মার্কেটে যান অনেকে। তবে শুক্রবার ঢাকার বেশ কিছু মার্কেট ও বাণিজ্যিক এলাকার দোকানপাট বন্ধ থাকে। তাই আজ (৩০ অক্টোবর) কেনাকাটা বা অন্য প্রয়োজনে বের হওয়ার আগে জেনে নেওয়া প্রয়োজন কোন কোন এলাকায় দোকানপাট বন্ধ থাকবে।

শুক্রবার পুরান ঢাকা ও সংলগ্ন এলাকার বেশ কয়েকটি প্রধান মার্কেট বন্ধ থাকবে। এর মধ্যে রয়েছে আজিমপুর সুপারমার্কেট, গুলিস্তান হকার্স মার্কেট, ফরাশগঞ্জ টিম্বার মার্কেট, শ্যামবাজার পাইকারি দোকান, সামাদ সুপার মার্কেট, রহমানিয়া সুপার মার্কেট, ইদ্রিস সুপারমার্কেট, দয়াগঞ্জ বাজার, ধূপখোলা মাঠ বাজার, চকবাজার, বাবুবাজার, নয়াবাজার, কাপ্তান বাজার, রাজধানী সুপারমার্কেট ও দয়াগঞ্জ সিটি করপোরেশন মার্কেট।

এ ছাড়া ইসলামপুর কাপড়ের দোকান, ছোট কাটরা ও বড় কাটরা হোলসেল মার্কেট, শারিফ ম্যানসন, ফুলবাড়িয়া মার্কেট এবং সান্দ্রা সুপার মার্কেটও বন্ধ থাকবে।

ব্যবসায়িক সুবিধার জন্য শুক্রবার পুরো এলাকার বাণিজ্যিক প্রতিষ্ঠান বন্ধ রাখার তালিকায় রয়েছে বাংলাবাজার, পাটুয়াটুলী, ফরাশগঞ্জ, শ্যামবাজার, জুরাইন, করিমউল্লাহবাগ, পোস্তগোলা, শ্যামপুর, মীরহাজীরবাগ, দোলাইপাড়, টিপু সুলতান রোড, ধূপখোলা, গেণ্ডারিয়া, দয়াগঞ্জ, স্বামীবাগ, ধোলাইখাল ও জয়কালী মন্দির এলাকা।

এ ছাড়া যাত্রাবাড়ীর দক্ষিণ-পশ্চিম অংশ, ওয়ারী, আহসান মঞ্জিল এলাকা, লালবাগ, কোতোয়ালি থানা এলাকা, বংশাল, নবাবপুর, সদরঘাট, তাঁতীবাজার, লক্ষ্মীবাজার, শাঁখারীবাজার, চাঁনখারপুল এবং গুলিস্তানের দক্ষিণ অংশের বাণিজ্যিক প্রতিষ্ঠানও বন্ধ থাকবে।

তাই এসব এলাকায় কেনাকাটা বা ব্যবসায়িক কাজে যাওয়ার পরিকল্পনা থাকলে সাপ্তাহিক ছুটির বিষয়টি বিবেচনায় রাখা প্রয়োজন। বিশেষ করে দূর থেকে মার্কেটে আসার আগে সংশ্লিষ্ট দোকান বা প্রতিষ্ঠানের খোলার সময় নিশ্চিত হয়ে নেওয়া ভালো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca