• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
শিরোনাম
সার ডিলার নিয়োগে তোলপাড়, তালিকায় এমপির ভাতিজা ও বিএনপি নেতার স্ত্রী অনুমোদন ছাড়া অটোরিকশা চালালে কী ব্যবস্থা নেওয়া হবে? গেজেটে যা বলা হয়েছে ১৫ নভেম্বর নয়, মোটরসাইকেলের নম্বরপ্লেটের সময় বাড়ছে আরও দেড় মাস? সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফের মৃত্যুর তদন্তে নতুন মোড় সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় সিলেট অনলাইন প্রেসক্লাবের নিন্দা ও প্রতিবাদ সিলেট সীমান্তে ২০ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ করল বিজিবি পিংক বাসের জন্য নারী চালক তৈরিতে প্রশিক্ষণ দেবে বিআরটিসি, আবেদন যেভাবে জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য দিলেন তাহসিফের বন্ধু দীপ জানুয়ারি থেকে বাড়িভাড়া বাড়ানোর নোটিশ, ভাড়াটিয়াদের নতুন দুশ্চিন্তা শনিবার ৯ থেকে ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না কয়েকটি জেলায়

দোয়ারাবাজার সীমান্তে চোরাচালান ও পুশ-ইন রোধে বিজিবির সচেতনতামূলক সভা

Reporter Name / ২২ Time View
Update : শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬

দোয়ারাবাজার সীমান্ত এলাকায় চোরাচালান, মানব পাচার ও পুশ-ইন প্রতিরোধে স্থানীয় জনসাধারণের অংশগ্রহণে একটি জনসচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)-এর উদ্যোগে উপজেলার বাঁশতলা বিওপি সংলগ্ন শহীদ মিনার এলাকায় এই সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বিজিবির সহকারী পরিচালক ও ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার মো. সেলিম রানা। তিনি সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ, মানব পাচার, পুশ-ইন এবং ভারত থেকে গরু ও সুপারি চোরাচালান প্রতিরোধে সীমান্তবর্তী বাসিন্দাদের সর্বোচ্চ সতর্ক থাকার পরামর্শ দেন। চোরাকারবারীদের কোনো ধরনের প্রলোভনে পা না দিয়ে এবং সীমান্তবর্তী এলাকায় কোনো প্রকার অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত না হতে স্থানীয় জনগণকে বিশেষভাবে সতর্ক করা হয়।

বক্তব্যে মো. সেলিম রানা আরও উল্লেখ করেন, আন্তর্জাতিক সীমান্ত ও শূন্যরেখার (জিরো লাইন) আশপাশে সাধারণ মানুষের অপ্রয়োজনীয় ঘোরাফেরা ও চলাচল সম্পূর্ণ পরিহার করতে হবে। সীমান্ত এলাকায় কোনো অপরিচিত বা সন্দেহভাজন ব্যক্তির উপস্থিতি দেখা দিলে কিংবা পুশ-ইন, মানব পাচার অথবা চোরাচালানের তৎপরতা নজরে এলে কালবিলম্ব না করে তাৎক্ষণিকভাবে তা নিকটস্থ বিজিবি বিওপিকে অবহিত করার আহ্বান জানান তিনি। সীমান্ত সুরক্ষা নিশ্চিতকরণ ও সীমান্ত অঞ্চলে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে স্থানীয় বাসিন্দাদের সক্রিয় সহযোগিতা কামনা করে বিজিবি।

এ বিষয়ে সুনামগঞ্জ ব্যাটালিয়নের (২৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির, পিএসসি জানান, সীমান্ত এলাকায় সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা এবং আন্তঃসীমান্ত অপরাধ, মানব পাচার ও পুশ-ইন প্রতিরোধে সীমান্তবর্তী জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধির বিকল্প নেই। সীমান্তে অপরাধ দমন ও জননিরাপত্তা জোরদারে বিজিবির এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca