• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
শিরোনাম
‎সুন্দরবনে অবমুক্ত বাঘিনীর রহস্যময় অন্তর্ধান: ৪০টি ক্যামেরায় মিলছে না অস্তিত্ব ‎ ‎ নাচোলে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নাচোলে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বাছাই পর্ব অনুষ্ঠিত নাচোল উপজেলা আ,লীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আটক ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী নিয়োগ পেলেন ইউপি সদস্য নাচোলে মাদক, বাল্যবিয়ে ও ইভটিজিং বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত মোবাইল অ্যাপসে মুরগির খামার নিয়ন্ত্রণ নাচোলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পকেট কমিটি গঠনের অভিযোগ প্রধান শিক্ষিকার বিরুদ্ধে নাচোলে নতুন কুড়ি স্পোর্টস-২০২৬ এর দেশ সেরা শামিমকে সংবর্ধনা নাচোলে ডাসকো’র উদ্যোগে ৩২তম আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

ভোলাহাটে ভলিবল টুর্নামেন্টের শুভ উদ্বোধনঃ

Reporter Name / ৩১৭ Time View
Update : বৃহস্পতিবার, ২৮ জানুয়ারী, ২০২১

ভোলাহাট( চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি:চাঁপাইনবাবগঞ্জ ভোলাহাটে মরহুম নৈমুদ্দিন আহম্মেদ স্বৃতি গোল্ডকাপ ভলিবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়েছে।
২৮ জানুয়ারি রোজ বৃঃস্হপ‌তিবার বিকা‌ল সাড়ে ৪টায় সময় মুশরিভুজা যুবক সমাজের আয়োজনে মুশরিভুজা স্কুল এন্ড কলেজ মাঠে টুর্ণামেন্টের উদ্বোধনী খেলাটি অনুষ্ঠিত হয়। ভলিবল টুর্নামেন্টে খেলার সভাপতি ও পৃষ্ঠপোষক ডাঃ ইসতিয়াক আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান প্রভাষক রাব্বুল হোসেন। উদ্বোধক হিসেবে খেলাটির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মশিউর রহমান।
এসময় উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান গরিবুল্লাহ দবির, ভোলাহাট ইউপি চেয়ারম্যান ইয়াজদানী জর্জ,দলদলী ইউপি চেয়ারম্যান আরজেদ আলী ভুটু, দলদলী ইউপির সাবেক চেয়ারম্যান মোজাম্মেল হক চুটু সহ অন্যরা।উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করেন, মুশরিভুজা যুবক সমিতি বনাম শিবগঞ্জের বিনোদপুর ভলিবল দল।৩০ মিনিট করে ১ঘন্টার খেলায় মুশরিভুজা ভলিবল দল জয়লাভ করেন।

খেলাটির পরিচালনা করেন রাকিবুল ইসলাম ও সার্বিক তত্বাবধানে ছিলেন খেলা প্রেমী খাইরুল ইসলাম।

এ সময় আগত অতিথিরা বলেন,এ ধরনের খেলার কোন বিকল্প নেই। খেলা যেমন শারিরীকভাবে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াই তেমনি ভ্রাতৃত্বের বন্ধন তৈরী করে।খেলা -ধূলার প্রতি যুবকদের মনোযোগ দেয়ার জন্য আহবান জানান তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca