• রবিবার, ২১ জুন ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন
শিরোনাম
টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে নেমে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু ভালোবাসার বিয়ের আট মাস পার হতে না হতে স্বামী রহস্যজনক মৃত্যু স্ত্রী পলাতক ইউনিয়ন বিএনপির সভাপতির মাদক সেবনের ভিডিও ভাইরাল প্রেমের টানে চীন থেকে নবীনগরে: বিয়ের আশায় তরুণীর বাড়িতে চীনা যুবক, এলাকায় চাঞ্চল্য অবৈধভাবে সার পাচারকালে হাতেনাতে আটক; ভ্রাম্যমাণ আদালতে জরিমানা ঠাকুরগাঁওয়ে অবৈধ বালু উত্তোলন: বালু ব্যবসায়ীকে ৯০ হাজার টাকা জরিমানা ভাগ্য বদলাতে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে নিখোঁজ টাঙ্গাইলের শহিদুল স্টার্টআপ সাইন্স প্রজেক্ট নাচোলের এশিয়ান স্কুল জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন: জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করার জন্য প্রস্তুত নাচোলে স্মার্ট ফোনের অপব্যবহার, মাদক, কিশোর অপরাধ ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময়সভা আবারও ঠাকুরগাঁও জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত মোঃ খাইরুল ইসলাম

দিনাজপুরে আজকের তাপমাত্রা ৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস

Reporter Name / ৩৭৮ Time View
Update : শুক্রবার, ২৯ জানুয়ারী, ২০২১

দিনাজপুরে আজকের তাপমাত্রা ৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস

দিনাজপুর প্রতিনিধি:

উত্তরের জেলা দিনাজপুরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে

 

দিনাজপুর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফাজ্জল হোসেন জানান, বৃহস্পতিবার সকাল ৯টায় দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। এটি আজ সারা দেশের সর্বনিম্ন তাপমাত্রা। সকালে জেলায় বাতাসের আদ্রতা ছিল ১০০ শতাংশ।

 

তিনি আরও জানান, দিনাজপুর, রংপুর, পঞ্চগড়, যশোর, রাজশাহী, পাবনা, নওগাঁ, চুয়াডাঙ্গা, শ্রীমঙ্গলসহ দেশের আরও কিছু এলাকার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। শৈত্যপ্রবাহটি আরও কয়েক দিন অব্যাহত থাকতে পারে।

 

দেশের সর্বউত্তরের উপজেলা তেতুলিয়ায় সকালে তাপমাত্রা রেকর্ড করা হয় ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া চুয়াডাঙ্গায় ৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস, কুড়িগ্রামের রাজারহাটে ৯ ডিগ্রি সেলসিয়াস, রাজশাহীতে ৯ ডিগ্রি সেলসিয়াস, রংপুরে ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, নীলফামারীর সৈয়দপুরে ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, নওগাঁর বদলগাছীতে ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, শ্রীমঙ্গলে ১০ ডিগ্রি সেলসিয়াস এবং যশোরে ১০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category