• সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন
শিরোনাম
৩১ পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাদে বসবে সৌরবিদ্যুৎ প্যানেল, সহায়তা মিলবে যেভাবে শিক্ষা ক্যাডারে বৈষম্যের জন্য মন্ত্রণালয়কে দায়ী করলেন শিক্ষামন্ত্রী শিক্ষা ক্যাডারে বৈষম্যের জন্য মন্ত্রণালয়কে দায়ী করলেন শিক্ষামন্ত্রী যশোরে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, ক্লোজ দুই পুলিশ সদস্য শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবি মেনে নেওয়ার আহ্বান ইসলামী আন্দোলনের আত্রাইয়ে সার বিতরণে অনিয়মের অভিযোগ, সংবাদ সংগ্রহকালে সাংবাদিককে মারধর চলতি মাসেই তুরস্কে যাচ্ছেন প্রধানমন্ত্রী বিকাশ-নগদ-রকেটের অতিরিক্ত সার্ভিস চার্জ নিয়ে হাইকোর্টের শুনানি মঙ্গলবার সৌদি প্রবাসীদের জন্য সরকারের জরুরি নির্দেশনা এলপিজির সঙ্গে বাড়ানো হলো অটোগ্যাসের দামও

চুনারুঘাটে ভূমি বিষয়ক কর্মশালা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

Reporter Name / ২০ Time View
Update : সোমবার, ২ নভেম্বর, ২০২৬

হবিগঞ্জের চুনারুঘাটে শিক্ষার্থীদের মধ্যে ভূমি বিষয়ক প্রাথমিক ধারণা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কর্মশালা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২ নভেম্বর) বিকেল ৩টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত চুনারুঘাট উপজেলা অডিটরিয়ামে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ কর্মশালা ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

এতে চুনারুঘাট উপজেলার পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠানের অষ্টম ও নবম শ্রেণির শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

কর্মশালায় শিক্ষার্থীদের ভূমি বিষয়ক প্রাথমিক ধারণা, ভূমি ব্যবস্থাপনা এবং এ-সংক্রান্ত সচেতনতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। এ সময় শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্ন ও জিজ্ঞাসার উত্তর দেওয়া হয়।

আলোচনা পর্ব শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের নিয়ে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ী ১০ জন শিক্ষার্থীকে পুরস্কার দেওয়া হয়।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের ব্যাপক উৎসাহ ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কর্মশালাটিকে প্রাণবন্ত করে তোলে।

আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মধ্যে ভূমি বিষয়ক সচেতনতা আরও বাড়াতে ভবিষ্যতে চুনারুঘাট উপজেলার বিভিন্ন স্থানে এ ধরনের কর্মশালা ও সচেতনতামূলক আয়োজন অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca