• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
শিরোনাম
ইউরোপজুড়ে একাধিক যাত্রীবাহী বিমানে আবার বোমা হামলার হুমকি নাচোলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২) এর উদ্বোধন নাচোলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত নওগাঁর সাপাহারে ১৬ বিজিবি’র আওতায় নতুন আদাতলা বিওপি ক্যাম্পের উদ্বোধন। রোহিঙ্গা ক্যাম্পে রাতের টহলে আটক ৪, ভ্রাম্যমাণ আদালতে সাজা বীরগঞ্জে ৬টি চোরাই মোটরসাইকেল উদ্ধার, চোর চক্রের এক সদস্য গ্রেপ্তার শ্রেণিকক্ষে ‘জয় বাংলা’ স্লোগান: গোপালগঞ্জ সরকারি জেলা স্কুলের ৯ শিক্ষার্থীকে টিসি স্ত্রীর পরোকিয়া প্রেমিককে ধরতে স্বামীর অভিনব কৌসলে আটক হলো মাসুদ ঝালকাঠির রাজাপুরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন ইউএনও রিফাত আরা মৌরি,নতুন ঘর পেয়ে আবেগে কাঁদলেন জনম দুঃখী হতদরিদ্র জবেতন বিবি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় ৭২ নম্বরের এমসিকিউ, কোন বিষয়ে কত নম্বর?

Reporter Name / ১৮ Time View
Update : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ভর্তি পরীক্ষায় ৭২ নম্বরের এমসিকিউ পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষার সময় এক ঘণ্টা। প্রতিটি প্রশ্নের মান শূন্য দশমিক ৭৫ নম্বর এবং প্রতিটি ভুল উত্তরের জন্য শূন্য দশমিক ২৫ নম্বর কাটা হবে। বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি-সংক্রান্ত প্রকাশিত তথ্যের গ্রাফিকসে এসব বিষয় জানানো হয়েছে।

প্রকাশিত তথ্য অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের এ, বি, সি ও ডি ইউনিটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ইউনিটভেদে পরীক্ষার বিষয় ও মানবণ্টনে পার্থক্য রয়েছে।

এ ইউনিটে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের পদার্থবিজ্ঞান, রসায়ন এবং গণিত বা জীববিজ্ঞান বিষয়ে পরীক্ষা দিতে হবে। প্রতিটি বিষয়ে ৩২টি করে প্রশ্ন থাকবে। এ ইউনিটে মোট আসন ৮৬০টি।

বি ইউনিটে কলা ও আইন অনুষদের ভর্তি পরীক্ষায় বাংলা, ইংরেজি ও সাধারণ জ্ঞান বিষয়ে প্রশ্ন থাকবে। প্রতিটি বিষয়ে ৩২টি করে প্রশ্ন থাকবে। এ ইউনিটে আসনসংখ্যা ৭৮৫টি।

সি ইউনিটে ব্যবসায় শিক্ষা অনুষদের ভর্তি পরীক্ষায় শাখাভেদে বিষয় নির্ধারণ করা হয়েছে। ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থীদের ইংরেজি, গাণিতিক বুদ্ধিমত্তা এবং হিসাববিজ্ঞান ও ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা বিষয়ে পরীক্ষা দিতে হবে। অন্য শাখার শিক্ষার্থীদের ইংরেজি, গাণিতিক বুদ্ধিমত্তা ও সাধারণ জ্ঞান বিষয়ে পরীক্ষা নেওয়া হবে। উভয় ক্ষেত্রে প্রতিটি বিষয়ে ৩২টি করে প্রশ্ন থাকবে। ব্যবসায় শিক্ষা শাখার জন্য আসন ৮৪০টি এবং অন্যান্য শাখার জন্য ৬০টি।

ডি ইউনিটে সামাজিক বিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষায় বাংলা, ইংরেজি, গাণিতিক বুদ্ধিমত্তা ও সাধারণ জ্ঞান বিষয়ে প্রশ্ন থাকবে। বাংলা ও ইংরেজিতে ৩২টি করে এবং গাণিতিক বুদ্ধিমত্তা ও সাধারণ জ্ঞান মিলিয়ে ৩২টি প্রশ্ন থাকবে। এ ইউনিটে আসনসংখ্যা ৫৯০টি।

সব ইউনিটের পরীক্ষায় প্রতিটি প্রশ্নের মান শূন্য দশমিক ৭৫ নম্বর এবং ভুল উত্তরের জন্য শূন্য দশমিক ২৫ নম্বর কাটা হবে। পরীক্ষার সময় এক ঘণ্টা এবং পাস নম্বর ৪০।

ভর্তিচ্ছু শিক্ষার্থীদের আবেদন করার আগে নিজ নিজ ইউনিটের বিষয়ভিত্তিক প্রশ্নের ধরন, জিপিএর শর্ত এবং আসনসংখ্যা সম্পর্কে জেনে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca